Tuesday, March 31, 2026
HomeScrollপণ চাওয়ায় তিন লক্ষ টাকা জরিমানা বরকে

পণ চাওয়ায় তিন লক্ষ টাকা জরিমানা বরকে

নয়া দিল্লি: চাহিদামতো সোনা না পাওয়ায় বিয়ে ভেঙে দেওয়ায় বরকে জরিমানা। অভিযুক্ত বরকে তিন লক্ষ টাকা কন্যাপক্ষকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বরকে বধূ নির্যাতন ও পণবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে নিম্ন আদালতের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে।

জানা গিয়েছে, চাহিদামত সোনা না পাওয়ায় কনের বাড়িতে গিয়েও প্রথমে বিয়েতে বসতে অস্বীকার করে বর। পরে মৌখিক আশ্বাস পাওয়ার পর বিয়েতে বসলেও বিবাহিত জীবন স্থায়ী হয় মাত্র তিন দিন। সেই সূত্রে অভিযুক্ত ভেঙ্কটেশ্বরণ সহ তার ভাই ও বাবার (প্রয়াত) বিরুদ্ধে দুই আইনে অভিযোগ হয়েছিল ২০০৭ সালে। নিম্ন আদালত ভেঙ্কটেশ্বরণকে তিন বছরের কারাবাসের নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগ মুক্ত ভাই। হাইকোর্টে সাজা কমে দুবছর।

আরও পড়ুন: প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনায় যোগী প্রশাসনকে নিশানা তৃণমূলের

ইতিমধ্যেই ভেঙ্কটেশ্বরণ যে সময়কাল সংশোধনাগারে কাটিয়েছে, সেটাই যথেষ্ট। তবে ছাড়া পেয়ে তাকে সামাজিক কাজে যুক্ত থাকতে হবে। এই শর্ত সহ তিন লক্ষ টাকা চার সপ্তাহের মধ্যে কন্যাপক্ষকে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। টাকা না দিলে সাজার বাকি সময়কাল তাকে সংশোধনাগারেই কাটাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট।

দেখুন আরও খবর:

 

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot