Friday, June 5, 2026
HomeScrollপশ্চিমবঙ্গ পুলিশের ভিডিওতেও ‘ছি ছি রে ননী’!  

পশ্চিমবঙ্গ পুলিশের ভিডিওতেও ‘ছি ছি রে ননী’!  

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছি একটি গানের ভিডিও— ‘ছি ছি রে ননী’। সেই গানের অডিও দিয়ে এখন নানারকম হাসির ভিডিও বানানো চলছে। এবার এই ‘ছি ছি রে ননী’ গান দিয়ে ভিডিও বানাল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। রসিকতার মোড়কে সচেতনতা মূলক প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও। মোটরবাইক নিয়ে ‘স্টান্টবাজি’ করা থেকে বিরত থাকতে হবে, ভিডিওর বার্তা এটাই।

ভিডিওতে হেলমেট পরা এক তরুণীকে বাইক নিয়ে স্টান্ট করতে দেখা যাচ্ছে। পিছনে চলছে ‘ছি ছি রে ননী’। স্টান্ট করতে করতে মেয়েটি আচমকাই হুমড়ি খেয়ে পড়ে গেল। ব্যস এখানেই শেষ ভিডিডটি। এর পরেই স্ক্রিনে ভেসে উঠল পশ্চিমবঙ্গ পুলিশের লোগো এবং তার তলায় লেখা, ‘নো স্টান্টবাজি প্লিজ’। তার নীচে বরাবরের মতো দৃশ্যমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিখ্যাত সতর্কতামূলক ক্যাপশন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life)।

আরও পড়ুন: সাক্ষী চক, ডাস্টার, বেঞ্চ- ক্লাসরুমেই অধ্যাপিকার মাথায় সিঁদুর ছাত্রের

প্রসঙ্গত, কলকাতা পুলিশ (Kolkata Police) এবং পশ্চিমবঙ্গ পুলিশ অনেকদিন ধরেই ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও এবং ছবির মাধ্যমে চিত্তাকর্ষক কায়দায় সচেতনতার প্রচার করেছে। তা পছন্দ করেছে মানুষ, এমনকী হয়েছে ভাইরালও। যেমন স্টান্টবাজি নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এই ভিডিও ইতিমধ্যেই ৮৩ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। বহু মানুষ তাতে মজার মজার কমেন্টও করেছেন।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D