Tuesday, August 11, 2026
HomeScrollউত্তরে ঝড়বৃষ্টি, গরমে সেদ্ধ হবে দক্ষিণবঙ্গ?

উত্তরে ঝড়বৃষ্টি, গরমে সেদ্ধ হবে দক্ষিণবঙ্গ?

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। ঝেঁপে বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। টানা বর্ষনে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। অপরদিকে, দক্ষিণবঙ্গে চলছে গ্রীষ্মের দাবদাহ (Weather Forecast)। হাওয়া অফিস জানিয়েছে, একটানা বৃষ্টি ও দুর্যোগ থেকে এখনই মুক্তি নেই উত্তরবঙ্গের। মঙ্গলবার ও বুধবার পাঁচ জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টি সতর্কতা (Rain Alert in North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য অঞ্চলের কয়েকটি এলাকায় রয়েছে ধসের আশঙ্কা। মেঘের কারণে কমে যেতে পারে দৃশ্যমানতা (West Bengal Weather Update)।

একদিকে উত্তরবঙ্গবাসীদের কপালে ভাঁজ। ভাবছেন টানা দুর্যোগ থেকে রেহাই কবে? অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাসিন্দারা ভাবছেন কবে প্রবেশ করবে বর্ষা? নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় কমে গিয়েছে বৃষ্টি। ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। ক্রমেই বাড়ছে আদ্রর্তাজনিত অস্বস্তি। আপাতত কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মাঝে মাঝে কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হলেও, তবে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর স্কুলে ভর্তি হতে গিয়ে মাথায় হাত!

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এই কয়েকদিন বেশি রোদে না থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরের কাজ যতটা সম্ভব এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া আছে। দক্ষিণের জেলাগুলিতে ভূপৃষ্ঠের কাছাকাছি শুষ্ক পশ্চিমা বায়ু থাকার কারণেই আবহাওয়া মূলত গরম এবং আর্দ্র থাকবে।

আগামী দুদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভ্যাপসা গরমের সতর্কতা। বৃহস্পতিতে বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাস কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে। মঙ্গলবার শহরের সর্বনিম্ব তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। যা
স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor