Sunday, March 8, 2026
HomeScrollশেয়ার বাজারে স্ত্রীর ঋণ থাকলে তা শোধ করার দায়িত্ব স্বামীর: সুপ্রিম কোর্ট

শেয়ার বাজারে স্ত্রীর ঋণ থাকলে তা শোধ করার দায়িত্ব স্বামীর: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: শেয়ার বাজারে (Share Market) স্ত্রীর ঋণ (Debt Case) থাকলে তা শোধ করার দায়িত্ব স্বামীর উপরই বর্তাবে, এক্ষেত্রে শুধু মৌখিক চুক্তি করে দিলাম, এমনটা হবে না। একটি মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি পিএস নরসিংহ (Justice PS Narsingh) ও বিচারপতি বিচারপতি সন্দীপ মেটার (Justice Sandeep Meta) বেঞ্চে একটি মামলা উঠেছিল।

আদালত সূত্রে জানা গেছে, যেখানে স্বামী-স্ত্রী দু’জনেই শেয়ার বাজারে লগ্নি করতেন। ‘স্টক ব্রোকার’ ওই দম্পতির মধ্যে স্ত্রীর শেয়ার বাজারে ঋণ হয়ে যায়। আর্বিট্রাল ট্রাইব্যুনাল থেকে স্বামী-স্ত্রী, দু’জনকেই ঋণী হিসাবে দেখানোর মামলা ওঠে আদলতে। ট্রাইব্যুনাল জানিয়ে দেয় এই দায় দুজনের উপর বর্তাবে। স্বামীকে টাকা শোধ করতে হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতি নরসিংহ এবং বিচারপতি মেটা মামলা পর্যবেক্ষণে জানিয়েছেন, মৌখিক চুক্তির ভিত্তিতে স্বামীকে তাঁর স্ত্রীর শেয়ার বাজারে দেনার জন্য যৌথ ভাবে কিংবা একক ভাবে দায়ী করা যেতে পারে।

আরও পড়ুন: স্ত্রী অলস জীবন কাটিয়ে স্বামীর কাছে খোরপোশ আদায় তারিফ যোগ্য নয়: ওড়িশা আদালত

আদালত রায়ে আরও জানায়, ট্রাইব্যুনাল চাইলে স্বামীর উপর এক্তিয়ার প্রয়োগ করতে পারে। মামলার আবেদনকারী স্টক ব্রোকার স্বামী এবং স্ত্রীর আলাদা ‘ট্রেডিং অ্যাকাউন্ট’ ছিল। তাঁরা মৌখিক আলোচনায় যৌথ ভাবে দু’টি অ্যাকাউন্ট চালাতেন। শেয়ার বাজারের ব্যবসায় স্ত্রীর ক্ষতিপূরণের জন্য স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।

তাদের ডেবিট ব্যালান্স বেড়ে যাওয়ার ফলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হন স্বামী। কিন্তু সেখান থেকে বলা হয়, এই দায় দু’জনেরই। তাই স্ত্রীর ঋণের বোঝা স্বামীকে বইতে হবে। পরে সুপ্রিম কোর্টও ট্রাইব্যুনালের রায়ই জানিয়েছে, স্বামীকে ৯ শতাংশ বার্ষিক সুদের সঙ্গে ১ কোটি ১৮ লক্ষ ৫৮ টাকা দেনা শোধ করতে হবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80