Saturday, May 16, 2026
HomeScrollবিশ্বে আরও মজবুত ভারতীয় পাসপোর্ট! কত নম্বরে উঠে এল?
Indian Passport

বিশ্বে আরও মজবুত ভারতীয় পাসপোর্ট! কত নম্বরে উঠে এল?

৫৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা!

ওয়েব ডেস্ক : বিশ্বে ভারতীয় পাসপোর্টের (Indian Passport) অবস্থান আরও মজবুত হল। সম্প্রতি পাসপোর্ট সূচক প্রকাশ করে হেনলি (Henley Passport Index 2026)। এই সংস্থা মূলত বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতগুলি দেশে আগাম ভিসা (Visa) ছাড়াই প্রবেশ করতে পারেন, তার উপর ভিত্তি করে স্থান নির্ধারণ করে থাকে। সেই সূচকে ভারতের পাসপোর্ট ৭৫ নম্বরে উঠে এল। যা আগে ছিল ৮৫ তম স্থানে। এর ফলে ৫৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ভারতীয় নাগরিকরা। কোথাও সম্পূর্ণ ভিসা মুক্ত, আবার কোথাও অন অ্যারাইভাল সুবিধা পাবেন দেশের নাগরিকরা।

এর ফলে ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকরা বেশি উপকৃত হবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ইরান ও বলিভিয়ায় ভারতীয়রা (Indians) বিনা ভিসায় সফর করতে পারবেন না। মূলত, মানব পাচারকারীদের হাত থেকে ভারতীয়দের রক্ষা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অ্যন্য বলিভিয়ায় আগে ‘ভিসা অন অ্যারাইভালের সুবিধা ছিল। কিন্তু সেখানে এখন পূর্ণাঙ্গ ই-ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে বলে রাখা দরকার, পাসপোর্টের র‌্যাঙ্ক যত উপরে থাকবে, ততই অন্য দেশে সফরের জন্য সুবিধা পান কোনও দেশের নাগরিকরা। অন্যান্য দেশের সঙ্গে কোনও দেশের কূটনৈতিক সম্পর্কও প্রতিফলিত করে।

আরও খবর : চীনকে কড়া বার্তা! অসমে যুদ্ধবিমানের জরুরি ল্যান্ডিং পরিষেবা চালু করল ভারত

গত বছর ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় পাসপোর্ট (Indian Passport)। ২০২৪ সালে ভারতীয় পাসপোর্টের স্থান ছিল ৮০। পরে তা বেড়ে ৮৫তে পৌঁছেছিল। কিন্তু এবার তা ৭৫-এ নেমে এসেছে। তবে ২০০৬ সালে ভারতের পাসপোর্ট ৭১ নম্বর স্থানে উঠে এসেছিল। যা এখনও অটুট রয়েছে। বিশ্লেষকদের মতে, অন্যন্য দেশের সঙ্গে যত ভিসা মুক্ত চুক্তি স্বাক্ষর করতে পারবে ভারত সরকার, ততই ভারতীয় পাসপোর্ট আরও উপরে উঠে আসবে।

অন্যদিকে, পাসপোর্টের দিক থেকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসা মুক্ত প্রবেশাধিকার পাব। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সুইডেন এবং সংযুক্ত আরব আমিরশাহি। চতুর্থ স্থানে রয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং স্যুইৎজারল্যান্ড। এর পাশাপাশি আরও অনেক দেশ রয়েছে যারা আগাম ভিসা ছাড়াই অন্যান্য দেশে ভ্রমণ করতে পারেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto