HomeScroll৫ বছর পর ছন্দে ফিরছে কৈলাস-মানসসরোবর যাত্রা, নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক
Kailash Mansarovar Yatra

৫ বছর পর ছন্দে ফিরছে কৈলাস-মানসসরোবর যাত্রা, নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক

এই দুই রুটেই যাত্রার ব্যবস্থা থাকছে

ওয়েব ডেস্ক: দীর্ঘ বিরতির পর ফের নিয়মিত ছন্দে ফিরছে কৈলাস মানসসরোবর যাত্রা (Kailash Mansarovar Yatra)। বিদেশ মন্ত্রকের ঘোষণা, চলতি বছর জুন থেকে অগস্টের মধ্যে আয়োজন করা হবে এই ধর্মযাত্রা। উত্তরাখণ্ডের (Uttarakhand) লিপুলেখ পাস এবং সিকিমের (Sikkim) নাথু লা, এই দুই রুটেই যাত্রার ব্যবস্থা থাকছে।

হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সমানভাবে পবিত্র কৈলাস পর্বত ও মানসসরোবর হ্রদ দর্শনের এই যাত্রা গত বছরই পুনরায় শুরু হয়েছিল প্রায় পাঁচ বছরের বিরতির পর। ২০২০ সালে কোভিড অতিমারি এবং পরে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) সংক্রান্ত ভারত-চিন সামরিক অচলাবস্থার জেরে বন্ধ ছিল এই যাত্রা।

আরও পড়ুন: চড়ল ITC-গডফ্রে শেয়ার! মে মাসেই সিগারেটের দাম বাড়ার জল্পনা

এ বছর মোট ২০টি ব্যাচে যাত্রার পরিকল্পনা করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে,

  • লিপুলেখ পাস দিয়ে উত্তরাখণ্ড রুটে যাবে ১০টি ব্যাচ।
  • নাথু লা পাস হয়ে সিকিম রুটে যাবে আরও ১০টি ব্যাচ।
  • প্রতিটি ব্যাচে থাকবেন ৫০ জন করে যাত্রী।

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ওয়েবসাইট kmy.gov.in-এ অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। পুরো প্রক্রিয়াটিই সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক, আবেদন থেকে চূড়ান্ত নির্বাচন সবই হবে স্বচ্ছ, র‌্যান্ডম ও লিঙ্গ-সমতা বজায় রেখে। আবেদনকারীরা চাইলে দুই রুটই বেছে নিতে পারবেন (অগ্রাধিকার উল্লেখ করে), অথবা একটি নির্দিষ্ট রুটও নির্বাচন করা যাবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News