Homeখেলাবায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের
UEFA Champions League

বায়ার্নের পাঁচ গোল, প্রত্যাবর্তনে চার গোল ম্যান ইউয়ের

মাইকেল ওলিসে ৮৩ এবং ৯০ মিনিটে দুটি গোল করলেন, তার মধ্যে একটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

ওয়েব ডেস্ক: ২০২৩ সালের ১২ ডিসেম্বর শেষবার ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) আসর বসেছিল। তারপর আবার ১০ সেপ্টেম্বর, ২০২৬। প্রতিপক্ষে ছিল আজারবাইজানের এক অজ্ঞাতকুলশীল ক্লাব— সাবাহ। তাদের ৪-০ ফলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। অন্য ম্যাচে বোডো-গ্লিমটকে ৫-০ হারিয়েছে বায়ার্ন মিউনিখ (Bayern Munich)।

বৃহস্পতিবার রাতে প্রথম থেকেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যান ইউ। ২৭ মিনিটে প্যাট্রিক ডোরগুর মাইনাস থেকে ১-০ করেন ম্যাথায়াস কুনহা। এরপর ৪২ মিনিটে ইউরি তিয়েলামানসের দুর্দান্ত পাসে ২-০ করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। তার দুই মিনিটের মধ্যেই ব্রায়ান এমবুমোর থ্রু পাসে ৩-০ করে দেন বেঞ্জামিন শেশকো। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আরও এক গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ।

আরও পড়ুন: ‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

অন্য দিকে প্রতিপক্ষকে পাঁচ গোলের মালা পরাল ছ’ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন। ৪৭, ৬১ এবং ৭৭ মিনিটে গোল করেন যথাক্রমে জামাল মুসিয়ালা, হ্যারি কেন এবং আলফানসো ডেভিস। তবে ম্যাচের আসল তারকা তখনও লুকিয়ে ছিলেন— মাইকেল ওলিসে। ৮৩ এবং ৯০ মিনিটে দুটি গোল করলেন তিনি, তার মধ্যে একটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

প্রথম ম্যাচ ডে-র পর লিগ ফেজের শীর্ষে রইল পিএসজি। তারপরে বাকি সাতটি দল হল বায়ার্ন, বার্সেলোনা, ম্যান ইউ, কোমো, স্পোর্টিং সিপি, স্টুটগার্ট এবং ম্যান সিটি। এটা সবে প্রথম রাউন্ড, এরকম মোট আট রাউন্ড খেলার পর যারা প্রথম আটে থাকবে তারা সরাসরি শেষ ষোলোয় যাবে। নীচে থাকা দলগুলি তারপর প্লে অফ খেলবে, ৯ থেকে ১৪ নম্বর স্থানে থাকা দল এগোতে পারবে। তার নীচের দলগুলো বিদায় নেবে।

 

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News