HomeScrollপশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝে মোদিকে ফোন ম্যাক্রোঁ'র, কী কথা হল?
Emmanuel Macron

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝে মোদিকে ফোন ম্যাক্রোঁ’র, কী কথা হল?

মোদিকে ফোন ফ্রান্সের প্রেসিডেন্টের! কারণ কী?

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় (West Asia) অচলাবস্থার কারণে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এমন পরিস্থিতির মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি।

মোদি (Modi) সমাজ মাধ্যমে লিখেছেন, “আমার ঘনিষ্ঠ বন্ধু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা হল। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। হরমুজ প্রণালীতে দ্রুত নিরাপত্তা পুনঃস্থাপন এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও আমরা একমত হয়েছি। এই অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে এগিয়ে নিয়ে যাব।”

আরও খবর : পায়ে হেঁটে বিশ্বভ্রমণ! ৫০০ ডলার হাতে নিয়ে ৫০ হাজার কিমি পাড়ি! দেখুন এই ভ্রমণপাগলের গল্প

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামাবাদে শান্তির জন্য বৈঠক করেছিল আমেরিকা ও ইরান। কিন্তু সেই বৈঠক ফলপ্রসু হয়নি। তাই ইরানকে ‘ভাতে মারতে’ তেহরানের বিভিন্ন বন্দর অবরোধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অন্যদিকে হরমুজ বন্ধ রেখেছে ইরানও। যার ফলে বিশ্বে জ্বানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। এসবের মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায় তা নিয়ে অনুরোধ জানিয়েছেন তিনি।

তাঁর পরে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তবে প্রশ্ন হচ্ছে, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? অন্যদিকে আইএমএফ জানিয়েছে, এই সংঘর্ষের কারণে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে চলেছে গোটা বিশ্ব।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News