Homeখেলাইংল্যান্ড জার্সিতে ফিরলেন পিটারসেন, এবার কোন অবতারে?
England Cricket Team

ইংল্যান্ড জার্সিতে ফিরলেন পিটারসেন, এবার কোন অবতারে?

বিতর্ককে সঙ্গী করে ২০১৪ সালে আন্তর্জাতিক কেরিয়ারের আচমকা সমাপ্তি ঘটেছিল, এবার প্রত্যাবর্তনের পালা

ওয়েব ডেস্ক: ইংল্যান্ড (England Cricket Team) জার্সিতে ফিরলেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। বিতর্ককে সঙ্গী করে ২০১৪ সালে আন্তর্জাতিক কেরিয়ারের আচমকা সমাপ্তি ঘটেছিল, এবার প্রত্যাবর্তনের পালা। তবে খেলোয়াড় হিসেবে নয় নিশ্চিত, সাদা বলের দুই ফর্ম্যাটে ইংল্যান্ডের ‘স্পেশ্যালিস্ট মেন্টর’ পদে আনা হয়েছে পিটারসেনকে। টেস্ট ক্রিকেটে কোচের পদ ছেড়ে দিলেও ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) এখনও সাদা বলে কোচ, তাঁরই সেট আপ-এর এক গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন পিটারসেন।

এ মাসেই (সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবেন জো রুটরা। সেই সিরিজ থেকেই নতুন পদে দেখা যাবে প্রাক্তন ইংরেজ ব্যাটারকে। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টকে মাথায় রেখেই পিটারসেনের নিয়োগ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: লন্ডন ডার্বিতে চেলসিকে হারাল আর্সেনাল, ড্র ম্যান ইউয়ের

নতুন দায়িত্ব পেয়ে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করতে দ্বিধা করেননি পিটারসেন। তিনি লেখেন, “দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের জার্নিতে এই দলকে সাহায্য করতে আমাকে ডাকা হয়েছে, এর জন্য আমি অত্যন্ত গর্ব বোধ করছি।”

নিজের সময়ে বিশ্বের অন্যতম মারকুটে এবং উপভোগ্য ব্যাটার আরও বলেন, “আমাদের (ইংল্যান্ড) ভীষণ প্রতিভাবান একটি দল, সেই দলে ভিড়ে গিয়ে, নিরলস পরিশ্রম করে খেলোয়াড়দের দক্ষতাকে যতটা সম্ভব শীর্ষে নিয়ে যেতে আমি মুখিয়ে রয়েছি। আগামী ১২টা মাস ব্রেন্ডনের থিঙ্ক ট্যাঙ্কের অংশ হতে পারা দারুণ সুযোগ, কাজ শুরু করতে তর সইছে না।”

 

[youtube-feed feed=1]
Read More

Latest News