Wednesday, February 11, 2026
HomeScrollবিলাসবহুল গাড়ির ধাক্কায় আহত বহু! চাঞ্চল্য কানপুরে
Kanpur

বিলাসবহুল গাড়ির ধাক্কায় আহত বহু! চাঞ্চল্য কানপুরে

দুর্ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) কানপুরে (Kanpur) চাঞ্চল্যকর ঘটনা। বিলাসবহুল ল্যাম্বরগিনির ধাক্কায় আহত হলেন অন্তত ছ’জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানপুরের ভিআইপি রোড সংলগ্ন এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police)।

পুলিশ (Police) সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে রবিবার বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ একটি মলের কাছ। অভিযোগ, অত্যন্ত দ্রুত গতিতে আসা ল্যাম্বরগিনিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটো রিকশাকে ধাক্কা মারে। তার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকেও সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার জেরে বাইক আরোহী কয়েক মিটার দূরে ছিটকে পড়েছিলেন বলে খবর। শেষ পর্যন্ত একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গাড়িটি থামে।

আরও খবর : চরম উত্তেজনা ছড়াল দিল্লির একাধিক স্কুলে! কী হল?

আহতদের মধ্যে তৌফিক আহমেদ নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর বলে সূত্রের খবর। তাঁর পায়ে মারাত্মক চোট লেগেছে বলে জানা যাচ্ছে। অন্য আহতদের শরীরে একাধিক আঘাত লেগেছে বলেই খবর। সকলকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন। তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। ক্ষুব্ধ সাধারণ মানুষ গাড়ির কাচ ভেঙে দেয়। পরে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে। কানপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গাড়িটি চালাচ্ছিলেন শিবম মিশ্র। যিনি তামাক শিল্পপতি কে কে মিশ্রের ছেলে। অভিযুক্ত মদ্যপ ছিলেন কি না, তা জানতে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, প্রায় ছ’কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি গাড়িটি বর্তমানে হেফাজতে রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast