Sunday, June 28, 2026
HomeScrollহ্যালের সঙ্গে ৬২ হাজার ৩৭০ কোটি টাকার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক!
Tejas Fighter Jet

হ্যালের সঙ্গে ৬২ হাজার ৩৭০ কোটি টাকার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক!

তেজস যুদ্ধবিমান তৈরি করবে HAL! হল বড় চুক্তি

ওয়েব ডেস্ক : ভারতের তৈরি হতে চলেছে ৯৭টি তেজস (Tejas) যুদ্ধবিমান। এ নিয়ে হিন্দুস্তান অ্যারনটিক্স লিমিটেড বা হ্যালের (HAL) সঙ্গে চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, এতগুলো বিমান তৈরির জন্য খরচ হবে ৬২ হাজার ৩৭০ কোটি টাকা। এক বিবৃতিতে এই চুক্তির কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হ্যাল ৯৭টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস এমকে১এ (Tejas MK1) যুদ্ধবিমান তৈরি করবে। এর মধ্যে থাকবে ৬৮টি ফাইটার যুদ্ধবিমান। আর বাকি ২৯টি থাকবে টুইন সিটার বিমান। ২০২৭ ও ২০২৮ অর্থবর্ষ থেকে এই যুদ্ধবিমানের ডেলিভারি শুরু করবে হিন্দুস্তান অ্যারনটিক্স লিমিটেড। বাকি যুদ্ধবিমানগুলি সরবরাহ করা হবে প্রথম ডেলিভারি থেকে শুরু করে ৬ বছরের মধ্যে।

আরও খবর : ৬ অক্টোবরের পরেই বিহার ভোটের নির্ঘণ্ট ঘোষণা

লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস (Tejas) এমকে১এ যুদ্ধবিমানের ৬৪ শতাংশ তৈরি হবে ভারতীয় যন্ত্রপাতি দিয়েই। ৬৮টি ফাইটার যুদ্ধবিমানে অতিরিক্ত সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হবে। তার মধ্যে রয়েছে উন্নততম র‌্যাডার, রক্ষা কবচ এবং আরও উন্নত ধরণের সরঞ্জাম ব্যবহার করা হবে।

লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস এমকে১এ (Tejas MK1) বিমানে জিই-৪০৪ ইঞ্জিন ব্যবহার করা হবে। আর তা ইতিমধ্যে হ্যালের (Hal) হাতে এসে গিয়েছে। নতুন এই বিমানগুলিতে থাকবে রিফুয়েলিং ক্ষমতাও। এর আগে হ্যালকে ৮৩টি তেজস যুদ্ধবিমান তৈরির বরাত দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ২০২১ সালে এই বরাত দেওয়া হয়েছিল। তার জন্য হিন্দুস্তান অ্যারনটিক্স লিমিটেডের সঙ্গে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করা হয়েছিল। তার পরে এবার আরও বড় মাপের চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO