Thursday, July 16, 2026
HomeScrollস্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, ১২ বছরে আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা পৌঁছল ৩৩-এ
Narendra Modi

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, ১২ বছরে আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা পৌঁছল ৩৩-এ

প্রধানমন্ত্রী হিসেবে গত ১২ বছরে মোদির প্রাপ্ত আন্তর্জাতিক সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩

ওয়েব ডেস্ক: বিদেশ সফরে গিয়ে আন্তর্জাতিক সম্মান পাওয়ার তালিকায় আরও একটি নতুন পালক যোগ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুকুটে। স্লোভাকিয়া সফরে গিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হলেন তিনি। এর ফলে প্রধানমন্ত্রী হিসেবে গত ১২ বছরে মোদির প্রাপ্ত আন্তর্জাতিক সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩।

স্লোভাকিয়ায় পৌঁছনোর পর ঐতিহ্যবাহী রুটি ও লবণ দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পরে আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় দেশের সর্বোচ্চ সম্মান। এই সম্মান সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

আরও পড়ুন: যোগ দিবসে মোদির কর্মসূচি, সুন্দরবন থেকে বাবুঘাটে ৫০০ জলযান! এক সপ্তাহ বন্ধ পর্যটন

সম্মান গ্রহণের পর এক্স (সাবেক টুইটার)-এ প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “ব্রাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ। এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের। ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের উদ্দেশেই আমি এই সম্মান উৎসর্গ করছি।”

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক দেশের সর্বোচ্চ নাগরিক ও রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন মোদি। ২০১৬ সালে সৌদি আরবের ‘কিং আব্দুল আজিজ স্যাশ’ সম্মান দিয়ে সেই যাত্রা শুরু হয়। এরপর প্যালেস্টাইনের ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’, সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’, বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’-সহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন তিনি।

এছাড়া রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’, ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ এবং গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-এর মতো মর্যাদাপূর্ণ সম্মানও তাঁর ঝুলিতে রয়েছে। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পাওয়ার নজিরও গড়েছেন তিনি।

চলতি বছরেই এটি মোদির তৃতীয় আন্তর্জাতিক সম্মান। এর আগে তিনি ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার নতুন রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। সেই আবহেই তাঁর স্লোভাকিয়া সফর এবং নতুন আন্তর্জাতিক সম্মান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot