HomeScrollটাটা সন্সে বড় বদল, চেয়ারম্যান পদে আর থাকছেন না নটরাজন চন্দ্রশেখরন
N Chandrasekaran

টাটা সন্সে বড় বদল, চেয়ারম্যান পদে আর থাকছেন না নটরাজন চন্দ্রশেখরন

মেয়াদ শেষ হলে আর পুনর্নিয়োগ চান না চন্দ্রশেখরন, ১৮ অগস্টের বার্ষিক সাধারণ সভার আগেই সিদ্ধান্তে চাঞ্চল্য

ওয়েব ডেস্ক : টাটা সন্সের (TATA Sons) চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন নটরাজন চন্দ্রশেখরন (N Chandrasekaran)। তবে তাঁর বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সেই মেয়াদ শেষ হওয়ার পর আর পুনর্নিয়োগের জন্য আবেদন করবেন না বলে জানিয়েছেন তিনি। আগামী ১৮ অগস্ট টাটা সন্সের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা।

টাটা গোষ্ঠীতে প্রায় ৪০ বছর কাজ করেছেন চন্দ্রশেখরন (N Chandrasekaran)। ২০১৭ সালে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রায় এক দশক ধরে গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর আমলে বিমান পরিষেবা, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি-সহ একাধিক নতুন ক্ষেত্রে টাটা গোষ্ঠীর বিস্তার হয়েছে।

আরও খবর : সুপ্রিম কোর্টে বাড়ল বিচারপতির সংখ্যা, ৩৪ থেকে অনুমোদিত সংখ্যা ৩৮, রাষ্ট্রপতির সিলমোহর

তবে তাঁর পরবর্তী মেয়াদ নিয়ে টাটা সন্সের (TATA Sons) বোর্ডে সর্বসম্মতি তৈরি হয়নি বলে চন্দ্রশেখরনের বক্তব্যে ইঙ্গিত মিলেছে। তাঁর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব বোর্ডে উঠলেও এক জন সদস্যের সমর্থন না থাকায় তা এগোয়নি। এরপরই উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন তিনি।

চন্দ্রশেখরনের ঘোষণার পরই টাটা গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ারে চাপ দেখা যায়। টিসিএস, টাটা স্টিল, টাটা পাওয়ার-সহ কয়েকটি সংস্থার দর কমেছে। একই সঙ্গে টাটা সন্স ও টাটা ট্রাস্টসের মধ্যে নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিচালনা নিয়ে মতপার্থক্যের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। এবার নজর, চন্দ্রশেখরনের পর টাটা সন্সের পরবর্তী চেয়ারম্যান কে হন।

[youtube-feed feed=1]
Read More

Latest News