HomeScrollনতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম কথোপকথন, কোন কোন ইস্যুতে একমত হলেন মোদি?
India-UK Relations

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম কথোপকথন, কোন কোন ইস্যুতে একমত হলেন মোদি?

প্রযুক্তি, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি, শিক্ষা ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে একমত ভারত ও ব্রিটেনের দুই প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের (Andy Burnham) সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দায়িত্ব গ্রহণের জন্য বার্নহ্যামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা।

ফোনালাপে ভারত-যুক্তরাজ্যের ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান দুই প্রধানমন্ত্রী। এদিকে ‘ইন্ডিয়া-ইউকে ভিশন ২০৩৫’-এর লক্ষ্য সামনে রেখে প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিচ্ছন্ন জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর : বালোচিস্তানের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৪ শ্রমিক

দুই নেতা সম্প্রতি কার্যকর হওয়া ভারত-ব্রিটেন ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট’ (CETA)-কেও স্বাগত জানান। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে দুই দেশের নাগরিকদের সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতির কথাও বলেন তাঁরা। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন নরেন্দ্র মোদি ও অ্যান্ডি বার্নহ্যাম। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রেখে ভারত-ব্রিটেন সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। বলে রাখা দরকার, ৫৬ বছর বয়সি বার্নহ্যাম দায়িত্ব নিয়েছেন কিয়ার স্টার্মারের স্থলাভিষিক্ত হয়ে। তাঁর পরেই এবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির কথা বললেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News