Saturday, August 8, 2026
HomeScrollবালোচিস্তানের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৪ শ্রমিক
Balochistan Coal Mine Blast

বালোচিস্তানের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৪ শ্রমিক

মিথেন গ্যাসের বিস্ফোরণে ধসে পড়ল খনি, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে একাধিক শ্রমিক

ওয়েব ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তান (Balochistan) প্রদেশে ভয়াবহ কয়লাখনি দুর্ঘটনায় অন্তত ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কোয়েটা অঞ্চলের একটি কয়লাখনিতে বিস্ফোরণের পর খনির একাংশ ধসে পড়ে। উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে সাতজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। পরে আরও দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪-এ পৌঁছেছে। এখনও অন্তত ১০ জন শ্রমিক খনির ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর : প্রায় সাত বছর পর ভারতে আসতে পারেন শি জিনপিং! ব্রিকস সম্মেলন ঘিরে জোর জল্পনা

বালোচিস্তানের খনি ও খনিজ মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি জানিয়েছেন, খনির ভিতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। বিস্ফোরণের সঠিক কারণ এবং নিরাপত্তার কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ পাকিস্তানি রুপি করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor