HomeScrollপ্রায় সাত বছর পর ভারতে আসতে পারেন শি জিনপিং! ব্রিকস সম্মেলন ঘিরে...
Xi Jinping India Visit

প্রায় সাত বছর পর ভারতে আসতে পারেন শি জিনপিং! ব্রিকস সম্মেলন ঘিরে জোর জল্পনা

সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন চীনের প্রেসিডেন্ট, ভারত-চিন সম্পর্কের নতুন বার্তার অপেক্ষা

ওয়েব ডেস্ক: প্রায় সাত বছর পর ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সফর চূড়ান্ত হলে ২০১৯ সালের মামল্লাপুরম বৈঠকের পর এটাই হবে শি জিনপিংয়ের প্রথম ভারত সফর।

গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই গত দু’বছরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির হয়েছে। সীমান্তে সেনা প্রত্যাহার সংক্রান্ত সমঝোতা, সরাসরি বাণিজ্যিক উড়ান পুনরায় চালুর উদ্যোগ, ভিসা বিধিতে শিথিলতা এবং ভারতের এআই ইমপ্যাক্ট সম্মেলনে চিনের অংশগ্রহণ এই সব পদক্ষেপ দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিয়েছে।

আরও খবর : এইচওয়ানবি ভিসাধারীদের জন্য আরও সহজ গ্রিন কার্ড! মার্কিন সেনেটে পেশ নতুন বিল

সূত্রের খবর, ২০২৫ সালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শি জিনপিংকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করে ভারতের ব্রিকস সভাপতিত্বের প্রতি সমর্থনও জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট।

ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ একাধিক রাষ্ট্রনেতার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও শি জিনপিংয়ের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News