Saturday, August 8, 2026
HomeScrollবর্ধমানে জইশ জঙ্গি গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বললেন 'জাতীয় নিরাপত্তার বিষয়'
Jaish-e-Mohammed

বর্ধমানে জইশ জঙ্গি গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, বললেন ‘জাতীয় নিরাপত্তার বিষয়’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছকের অভিযোগ ঘিরে বাড়ছে চাঞ্চল্য, এসটিএফের বিবৃতির অপেক্ষা

ওয়েব ডেস্ক: বর্ধমানে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর উপর হামলার ছক কষা হয়েছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রের এই তথ্য সামনে আসার পর মুখ্যমন্ত্রী বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমি এখন কোনও মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটি জাতীয় নিরাপত্তার বিষয়। এছাড়া বলেছেন, “শুধু আমি নই। আমাদের এমওএস উমেশ রাইও এই স্ক্যানারে ছিলেন। আগামিকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে।”

শুক্রবার সকালে বর্ধমানের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে এক কমপ্লেক্সে অভিযান চালিয়ে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তি জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। অভিযানের সময় তাঁর সঙ্গে আরও একজন ছিল বলে সূত্রের খবর। ওই ব্যক্তি বর্তমানে পলাতক এবং তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবর : নিট-ইউজি পরীক্ষার জাল মার্কশিট ! হাইকোর্টে মামলা খারিজ, কড়া পদক্ষেপের নির্দেশ

এসটিএফ সূত্রের দাবি, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিস্তারিত সফরসূচি উদ্ধার হয়েছে। কোথায় সভা রয়েছে, কখন যাতায়াত করবেন, কোথায় গাড়ি রাখা হবে এবং পরবর্তী কর্মসূচি কী—এমন একাধিক তথ্য তাঁর কাছে ছিল বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা।

মুখ্যমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন ভিআইপি ব্যক্তির সফরসূচি সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি। হামিদ কার নির্দেশে কাজ করছিলেন, তাঁর সঙ্গে আর কারা যুক্ত এবং এর পিছনে কোনও বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসটিএফ। তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor