Sunday, August 9, 2026
HomeScrollঅসমের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা কার্তিকের, কৃতজ্ঞতা জানিয়ে বার্তা হিমন্তের
Kartik Aaryan

অসমের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা কার্তিকের, কৃতজ্ঞতা জানিয়ে বার্তা হিমন্তের

অসমের বন্যাদুর্গত মানুষের পাশে ১ কোটি টাকা অনুদান দিলেন কার্তিক আরিয়ান, কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

ওয়েব ডেস্ক: ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসমের (Assam Flood) মানুষের পাশে দাঁড়ালেন বলিউড (Bollywood) অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন তিনি। এই তথ্য সমাজমাধ্যমে প্রকাশ করে অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)।

গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, কৃষিজমি এবং জনজীবন। প্রশাসনের তরফে উদ্ধার ও ত্রাণকাজ চালানো হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই আবহেই কার্তিকের অনুদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসন।

আরও খবর : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬

এক্স (সাবেক টুইটার)-এ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, কার্তিক আরিয়ানের এই উদার সাহায্য বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এবং পুনর্বাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অসম সরকারের তরফেও অভিনেতার এই মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দপ্তরের সরকারি হ্যান্ডেল থেকেও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য কার্তিক আরিয়ানকে আন্তরিক ধন্যবাদ। রাজ্যের চলমান ত্রাণ কার্যক্রমে এই সহায়তা সময়োপযোগী এবং অত্যন্ত মূল্যবান বলেও উল্লেখ করা হয়েছে।

অসমের বন্যা পরিস্থিতিতে বলিউডের একাধিক তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সলমন খানও ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগে যুক্ত হয়েছেন। পাশাপাশি আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সহায়তার উদ্যোগ নিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে কার্তিক আরিয়ানের আর্থিক সহায়তা সাধারণ মানুষের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশাবাদী অসম প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor