Wednesday, August 12, 2026
HomeBig newsটুলু মণ্ডলের দুর্নীতি নিয়ে বড় দাবি মুখ্যমন্ত্রীর, ৯৩ কোটি টাকা ফ্রিজ-সহ বাজেয়াপ্ত...
Tulu Mondal

টুলু মণ্ডলের দুর্নীতি নিয়ে বড় দাবি মুখ্যমন্ত্রীর, ৯৩ কোটি টাকা ফ্রিজ-সহ বাজেয়াপ্ত বিপুল সম্পত্তি

'এত বড় দুর্নীতি সরকারের মদত ছাড়া সম্ভব নয়', প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ওয়েব ডেস্ক: বীরভূমের কথিত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে (Tulu Mondal) ঘিরে দুর্নীতির তদন্তে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, এত বড় দুর্নীতি কোনও সরকারের মদত ছাড়া সম্ভব নয়। এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, টুলু মণ্ডলের (Tulu Mondal) বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৯৩ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এছাড়া ৫৩ লক্ষ টাকা নগদ, ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো, ৬৩ গ্রাম প্ল্যাটিনাম, তিনটি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার ও সিপিইউ, দুটি পেনড্রাইভ বাজেয়াপ্ত হয়েছে। তদন্তে ৮৩টি ট্রাক ও ডাম্পার এবং বিএমডব্লিউ, অডি-সহ মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর : নিট-ইউজি পরীক্ষার জাল মার্কশিট ! হাইকোর্টে মামলা খারিজ, কড়া পদক্ষেপের নির্দেশ

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, টুলু মণ্ডলের ২১টি সম্পত্তির খোঁজ মিলেছে। এর মধ্যে রয়েছে সাতটি বাড়ি, একটি ফার্মহাউস, দুটি পেট্রল পাম্প, একটি পার্কিং এলাকা এবং দুটি স্টোন ক্রাশার। সব মিলিয়ে প্রায় ৩০০ বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এদিকে, টুলু মণ্ডল (Tulu Mondal) এখনও অধরা। মুখ্যমন্ত্রীর অনুমান, গত ৪ মে-র পর তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন। তবে তদন্তকারী সংস্থাগুলি তাঁকে খুঁজে বের করতে সক্ষম হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন আরও অভিযোগ করেছেন, “মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি, সবাই যুক্ত রয়েছে। এটা একদিনের একটা ঘটনা নয়।”

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor