Saturday, August 8, 2026
HomeScrollদোদুল্যমান এনসিপিআইয়ের ভবিষ্যৎ, সংসদেই মোদির দ্বারস্থ শতাব্দী!
Satabdi Roy

দোদুল্যমান এনসিপিআইয়ের ভবিষ্যৎ, সংসদেই মোদির দ্বারস্থ শতাব্দী!

এনসিপিআইয়ের ভবিষ্যৎ ও বীরভূমের উন্নয়ন প্রকল্প নিয়ে কী বার্তা দিলেন সাংসদ?

নয়াদিল্লি: সংসদে রাজনৈতিক অনিশ্চয়তার আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। শুক্রবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তিনি এনসিপিআইয়ের (NCPI) বর্তমান অবস্থান এবং নিজের লোকসভা কেন্দ্রের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন বলে সূত্রের খবর।

সূত্রের দাবি, শতাব্দী প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে জানান, এনসিপিআইকে ঘিরে অনিশ্চয়তার জেরে সাংসদ ও কর্মী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। দলটি এনডিএর শরিক হিসেবে মৌখিক স্বীকৃতি পেলেও, এখনও লোকসভার স্পিকারের তরফে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসায় সাংসদদের কাজকর্মে নানা জটিলতা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে সংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজেও।

আরও খবর : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬

এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি ও কর্মীদের রাজনৈতিক পরিচয় নিয়েও সংশয় তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রীর নজরে আনেন শতাব্দী। দ্রুত এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আবেদন জানান তিনি।

বৈঠকে বীরভূম জেলার কয়েকটি দীর্ঘদিনের আটকে থাকা প্রকল্পের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ। সূত্রের খবর, প্রধানমন্ত্রী বিষয়গুলি মন দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। পাশাপাশি এনসিপিআইয়ের সাংগঠনিক অবস্থান সম্পর্কেও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এবং কয়েকজন সাংসদের সম্ভাব্য শিবির বদলের আলোচনা চলার মধ্যেই শতাব্দীর এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। এর আগে এনসিপিআইয়ের আর এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দলের অবস্থান স্পষ্ট করার আবেদন জানিয়েছিলেন বলে সূত্রের দাবি।

এখন লোকসভার স্পিকারের সিদ্ধান্ত এবং এনডিএ শিবিরের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজনৈতিক মহলের।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor