Saturday, August 8, 2026
Homeএই মুহূর্তেহাওড়ার মুখে ছিঁড়ল লোকালের প্যানটোগ্রাফ, থমকাল ট্রেন চলাচল! রেললাইন ধরে হাঁটলেন হাজার...

হাওড়ার মুখে ছিঁড়ল লোকালের প্যানটোগ্রাফ, থমকাল ট্রেন চলাচল! রেললাইন ধরে হাঁটলেন হাজার হাজার যাত্রী

হাওড়া স্টেশনের অদূরে লোকালের প্যানটোগ্রাফ ছিঁড়ে বিপর্যস্ত রেল পরিষেবা, রেললাইন ধরে হাঁটলেন হাজার হাজার যাত্রী

কলকাতা: দুপুরবেলায় হাওড়া স্টেশনের (Howrah) অদূরে আপ তারকেশ্বর লোকালের (Tarakeswar) প্যানটোগ্রাফ ছিঁড়ে যাওয়ায় ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ল রেল পরিষেবা। এর জেরে হাওড়া ডিভিশনের (Howrah Division) একাধিক আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।

রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ২টো নাগাদ আপ তারকেশ্বর লোকালটি হাওড়া স্টেশন ছেড়ে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই, স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে ট্রেনটির প্যানটোগ্রাফের তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গেই ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে পড়ে। ফলে হাওড়া স্টেশনে ঢোকা ও বেরোনোর একাধিক লাইন কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

আরও খবর : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬

এর প্রভাব পড়ে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন চলাচলে। আপ ও ডাউন, উভয় দিকের একাধিক লোকাল ট্রেন লিলুয়া স্টেশনের আশপাশে দীর্ঘক্ষণ আটকে থাকে। অফিসযাত্রী-সহ বহু মানুষ চরম দুর্ভোগে পড়েন।

দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় বহু যাত্রী বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে হেঁটে হাওড়া স্টেশনের দিকে রওনা দেন। এই দৃশ্য ঘিরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও রেল কর্তৃপক্ষ যাত্রীদের লাইনে না নামার আবেদন জানায়, তবু ভিড়ের চাপে অনেকেই সেই সতর্কবার্তা মানেননি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের প্রযুক্তিগত কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৩টা নাগাদ বিকল ট্রেনটি সরানো সম্ভব হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যানটোগ্রাফের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়, সে জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor