Wednesday, August 12, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মোদির, জ্বালানি সরবরাহ ও নাবিকদের নিরাপত্তায়...
PM Narendra Modi

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মোদির, জ্বালানি সরবরাহ ও নাবিকদের নিরাপত্তায় জোর কেন্দ্রের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) সদস্যদের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব ভারতের জ্বালানি সরবরাহ, বাণিজ্যিক নৌপথ এবং সামগ্রিক অর্থনীতির উপর কতটা পড়তে পারে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও খবর : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশের সার মজুত পর্যাপ্ত রয়েছে। চলতি রবি মরসুম এবং আগামী খরিফ চাষের জন্য প্রয়োজনীয় সারের কোনও ঘাটতির আশঙ্কা নেই। একই সঙ্গে অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধির বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে তীব্র আকার নিয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে গোটা অঞ্চলে উত্তেজনা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং সরবরাহ শৃঙ্খলে সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। কেন্দ্রের দাবি, যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রককে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor