HomeScrollমুম্বইয়ে মেরামতির সময় ভেঙে পড়ল চারতলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ৭...
Mumbai

মুম্বইয়ে মেরামতির সময় ভেঙে পড়ল চারতলা বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ৭ জনের মৃত্যু

ধ্বংসস্তূপে এখনও আটকে থাকার আশঙ্কা একাধিক মানুষের

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টির মধ্যেই মেরামতির কাজ চলছিল। সেই সময়ই আচমকা ভেঙে পড়ল একটি পুরনো চারতলা আবাসন। শুক্রবার ভোররাতের এই দুর্ঘটনায় মুম্বই (Mumbai) সংলগ্ন পাওয়ারলুম টাউনের বালাজি নগরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েক জন আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা (Building Collapsed)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ‘কোহিনূর ভবন’ নামে চারতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভবনটিতে মোট ৪৮টি ঘর ছিল, প্রতিটি তলায় ১২টি করে। স্থানীয় পুর প্রশাসন অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল। তা সত্ত্বেও সেখানে কিছু পরিবার বসবাস করছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত ৯টা নাগাদ প্রথমে বিকট শব্দ শোনা যায়। এরপর ধীরে ধীরে বাড়িটির একাংশ ভাঙতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই গোটা কাঠামো ধসে পড়ে।

আরও খবর : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬

দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী কর্মীরা।

প্রাথমিকভাবে সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এখনও তিন থেকে চার জন ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চলছে। টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হলেও জীবিতদের দ্রুত উদ্ধার করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News