Monday, May 18, 2026
HomeScrollমোদির শান্তির বার্তার পরই মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা
Manipur

মোদির শান্তির বার্তার পরই মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা

বন্দুকবাজের এই অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) শান্তির বার্তার পরই ফের অগ্নিগর্ভ মণিপুর (Manipur)। অসম রাইফেলসের কনভয়ে বড় হামলা (Firing On Assam Rifles Jawan)। বন্দুকবাজের এই অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২ জওয়ান। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় নম্বোল সাবাল লাইকাইয়ের কাছে অজ্ঞাত বন্দুকবাজরা অসম রাইফেলসের নিরাপত্তাকর্মীদের ভর্তি ৪০৭ টাটা গাড়িতে গুলি চালায়। কনভয়টি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। এখনও হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি।

মণিপুরের বিষ্ণুপুর জেলায় শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর উপর অজ্ঞাত হামলাকারীরা আক্রমণ চালায়। এতে দুই জওয়ান শহিদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক তদন্ত ও টহল তীব্র করেছে। হামলাটি হঠাৎ ঘটে এবং কনভয়ের উপর অজ্ঞাত বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালায়। অন্যদিকে, অতর্কিত হামলার পর এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চম্পট দেয় বন্দুকবাজরা। তাদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন: ইজরায়েল থেকে আরও হেরন ড্রোন কিনছে ভারত!

হামলার খবর প্রকাশ্যে আসার পর শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এক্স হ্যান্ডেলে মণিপুর রাজভবনের তরফে লেখা হয়েছে, ‘আজ সন্ধ্যায় মণিপুরে নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অসম রাইফেলসের দুই বীর জওয়ান শহিদ হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় শহিদ পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এই ধরনের কাপুরুষোচিত হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে। অপরাধীরা যোগ্য জবাব পাবে।’মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বিরেন সিংহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot