Friday, March 20, 2026
HomeScrollসঞ্জীব ভাটের জামিনের ও যাবজ্জীবন সাজা স্থগিত রাখার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সঞ্জীব ভাটের জামিনের ও যাবজ্জীবন সাজা স্থগিত রাখার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নয়া দিল্লি: জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আইপিএস সঞ্জীব ভাটের জামিনের ও যাবজ্জীবন সাজা স্থগিত রাখার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। ওই দুই আবেদন খারিজ করলেও সাজার বিরুদ্ধে আসামির আবেদন অগ্রাধিকারের ভিত্তিতে শোনার আশ্বাস বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার।

অযোধ্যার রাম মন্দির ইস্যুতে তৎকালীন বিজেপি প্রধান লালকৃষ্ণ আদভানির রথযাত্রাকে কেন্দ্র করে ৩০ অক্টোবর ডাকা ভারত বন্ধে ১৩৩ জনকে আটক করে পুলিশ। ১৯৯০ সালের সেই ঘটনায় টাডা আইনে আটক ওই ১৩৩ জনের মধ্যে প্রভুদাস বৈষ্ণানীর ৯ দিন হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরেই মৃত্যু।

আরও পড়ুন: জামিয়ায় এমএ পড়ুুয়া ছাত্রীকে হেনস্থা, আটক মেস কর্মী

সেই সূত্রে হওয়া এফআইআর অনুসরণে ভাট সহ সাত পুলিশ অফিসার, দুই সাব-ইন্সপেক্টর, তিন কনস্টেবল অভিযুক্ত। জামনগর জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ভাট ও আরেক পুলিশ কর্মীকে দায়রা আদালত দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড। ২০২৪ সালে গুজরাট হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে ভাটের আবেদন খারিজ।

উল্লেখ্য, ভাটের বিরুদ্ধে ১৯৯৬ সালে মাদক মামলা সাজানো এবং ১৯৯৭ সালে আরও একটি হেফাজতে মৃত্যু ঘটানোর অভিযোগ রয়েছে। ১৯৯৬ সালের মামলায় ইতিমধ্যেই দায়রা আদালতে তাঁকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছে। যদিও পরের মামলা থেকে আদালত তাঁকে অব্যাহতি দিয়েছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay neked