Tuesday, March 10, 2026
HomeScrollমহাকুম্ভের দুর্ঘটনায় যোগী প্রশাসনের গাফিলতির মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট  

মহাকুম্ভের দুর্ঘটনায় যোগী প্রশাসনের গাফিলতির মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট  

নয়াদিল্লি: মহাকুম্ভে (Maha Kumbh) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh Government) গাফিলতি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে আবেদনকারীকে এলাহাবাদ হাইকোর্টে যেতে বললেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Chief Justice Sanjiv Khanna)।

মহাকুম্ভে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টে প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন করেন আইনজীবী বিশাল তিওয়ারি (Advocate Vishal Tiwari)। সোমবার প্রধান বিচারপতি খান্না তাঁকে বলেন, “এটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং চিন্তার বিষয় কিন্তু হাইকোর্টে আবেদন করুন। একটি বিচার বিভাগীয় কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে।”

আরও পড়ুন: মহাকাশে বিপর্যয়, প্রযুক্তিগত ত্রুটির মুখে ইসরোর শততম অভিযান

যোগীর রাজ্যের তরফে নিযুক্ত আইনজীবী মুকুল রোহতগি আদালতকে জানান, পদপিষ্ট হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে। হাইকোর্টে একই ধরনের একটি আবেদন জমা পড়েছে বলেও জানান তিনি।

আবেদনে আইনজীবী তিওয়ারি দাবি করেন, মহাকুম্ভে দুর্ঘটনা এড়াতে ব্যর্থ হয়েছে যোগীর প্রশাসন। প্রশাসনের কাজে খামতির কথা তুলে ধরে কুম্ভমেলায় পুণ্যার্থীদের জন্য বিশেষ সহায়তার পক্ষে সওয়াল করেছেন তিনি। ভিড় সামাল দেওয়ার জন্য দেশের রাজ্যগুলিকে নির্দেশিকা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি ভোররাতে সঙ্গম স্নানের সময় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। যোগীর সরকার মৃত্যুর সঠিক পরিসংখ্যান চাপা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে রাজনৈতিক চাপান-উতোর।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast