Monday, July 13, 2026
HomeScrollমহাকাশে বিপর্যয়, প্রযুক্তিগত ত্রুটির মুখে ইসরোর শততম অভিযান

মহাকাশে বিপর্যয়, প্রযুক্তিগত ত্রুটির মুখে ইসরোর শততম অভিযান

অন্ধ্রপ্রদেশ: স্বস্তি দিল না উৎক্ষেপণ। মাত্র চারদিনের মাথাতেই বড়সড় বাধার মুখে পড়ল ইসরোর শততম অভিযান। রবিবার মহাকাশে পা রাখা ইসরোর কৃত্রিম উপগ্রহ ‘এনভিএস-২’এ দেখা দিল প্রযুক্তিগত ত্রুটি।

বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরিকোটার (Sriharikota) সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র (Satish Dhawan Space Centre) থেকে সম্পন্ন হয় শততম উৎক্ষেপণ (100th rocket mission)।

৬টা ২৩ মিনিট নাগাদ কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ (GSLV-F15 ) রকেটের সফল উৎক্ষেপণ করে মহাকাশ বিজ্ঞান সংস্থা। উৎক্ষেপণের পরেই এই মিশন সফল হয়েছিল বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সেই আশা পূরণ হবে না, বলেই মনে হচ্ছে। উৎক্ষেপণের পরেই প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে।

আরও পড়ুন: ভারতের মাথায় নয়া পালক, শততম উৎক্ষেপণ সফল ইসরোর

কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে রওনা দেয় জিএসএলভি এফ-১৫ রকেট। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জিএসএলভি এফ-১৫ হল দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটি ত্রিস্তরীয় রকেট।

এর মাধ্যমেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছিল এনভিএস-০২-কে। কিন্তু চারদিন যেতে না যেতেই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। কিন্তু চার দিন যেতে না যেতেই বাধা পড়েছে সেই মিশনে।

ইসরো সূত্রে খবর, সময়মতো খোলেনি ভাল্‌ভ। ফলে এনভিএস-২কে কক্ষপথের নির্ধারিত জায়গায় স্থাপনের কাজও সফল হয়নি। কৃত্রিম উপগ্রহটি উপবৃত্তাকারে কক্ষপথে ঘুরছে। থেকে এই কক্ষপথের সর্বনিম্ন দূরত্ব ১৭০ কিলোমিটার। এই দূরত্ব থেকে এনভিএসের পক্ষে কাজ করা কার্যত অসম্ভব। যতক্ষণ না এনভিএসের তরল ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে, ততক্ষণ পর্যন্ত এই মিশন সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এনভিএস-০২ স্যাটেলাইটটির ওজন প্রায় ২২৫০ কেজি। বুধবার মাত্র ১৯ মিনিটেই সেটিকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও) বা স্থায়ী কক্ষপথের কাছাকাছি পৌঁছে দিতে সক্ষম হয় জিএসএলভি এফ-১৫।  এর আগেও একাধিক বার জিএসএলভি এফ-১৫। কিন্তু সেটি সাফল্যের মুখ দেখেনি। ১৬টি উৎক্ষেপণের মধ্যে এখনও পর্যন্ত ছ’টি অভিযান ব্যর্থ হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto