Wednesday, April 1, 2026
HomeScrollচীনকে কড়া বার্তা! অসমে যুদ্ধবিমানের জরুরি ল্যান্ডিং পরিষেবা চালু করল ভারত
Emergency Landing Facility

চীনকে কড়া বার্তা! অসমে যুদ্ধবিমানের জরুরি ল্যান্ডিং পরিষেবা চালু করল ভারত

চীনকে জব্দ করতেই এই পদক্ষেন নিল কেন্দ্র? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: অসমের (Assam) ডিব্রুগড়–মোরান জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ সুবিধা (Emergency Landing Facility) উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) বিমানে চাবুয়া এয়ারফিল্ড থেকে উড়ে এসে মোরানের জাতীয় সড়কে অবতরণ করেন প্রধানমন্ত্রী। ভারত-চীন সীমান্তে (India-China Border) কৌশলগত অবস্থান দৃঢ় করতেই ভারতের এই পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

চীনের সঙ্গে এলএসি বরাবর ভারতীয় বায়ুসেনার একাধিক ঘাঁটি থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে স্থায়ী এয়ারবেসগুলি শত্রুপক্ষের প্রথম লক্ষ্য হতে পারে। এই অবস্থায় স্থলভাগে পার্ক করা যুদ্ধবিমান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সেই কারণেই বিকল্প অবতরণ ও মোতায়েনের সুবিধা হিসেবে এই জরুরি অবতরণ ব্যবস্থা ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন: পুলওয়ামার শহীদদের ‘স্যালুট’ মমতার! ‘ব্ল্যাক ডে’তে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

৪.২ কিলোমিটার দীর্ঘ ও বিশেষভাবে তৈরি এই হাইওয়ে বিমান অবতরণের জন্য যথেষ্ট লম্বা ও চওড়া। প্রয়োজনে জাতীয় সড়কটি সম্পূর্ণভাবে যান চলাচল থেকে সিল করে দেওয়া হবে এবং নিরাপত্তা বাহিনী পরিধি সুরক্ষিত করবে। এখানে অবতরণ করা বিমান দ্রুত জ্বালানি ভরতি ও পুনরায় অস্ত্রসজ্জার সুবিধা পাবে। তবে শুধু সামরিক কাজে নয়, প্রাকৃতিক বিপর্যয় বা মানবিক সহায়তা কার্যক্রমেও এই জরুরি অবতরণ ব্যবস্থাকে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot