ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এসে পড়ল ভারতে (India)। রেকর্ড পতন হল টাকার (Rupees)। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার (Indian Rupees) দাম ৭০ পয়সা পড়ে গেল। ফলে ডলারের তুলনায় ভারতীয় টাকার নতুন দাম হল ৯২.১৭। তবে এমন পতন আগে দেখা যায়নি। গত সোমবার ভারতীয় মুদ্রা অনুযায়ী এক ডলারের (Dollar) দাম ছিল ৯১.৪৯ টাকা।
গত শনিবার ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। সেই সংঘর্ষ এসে পড়েছে পঞ্চম দিনে। যার ফলে হরমুজ প্রণালী পার করে আসতে পারছে না তেলের কোনও জাহাজ। যার কারণে তেলের চাহিদা বেড়েছে। এদিকে ভারতের তেলের অধিকাংশ আসে মধ্যপ্রাচ্যের ইরাক, সৌদি আরব, কুয়েতের মতো দেশ থেকে। এ সবের প্রভাব এসে পড়ল ভারতীয় টাকায়। যা নিয়ে বেশ চাপে ভারত।
আরও খবর : মধ্যপ্রাচ্যের আঁচ শেয়ারবাজারে! লাখ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা
অন্যদিকে বুধবার রক্তাক্ত হয়েছে ভারতের দালাল স্ট্রিটও (Share Market)। বাজার খুলতেই ১৭২০.৮৯ পয়েন্ট পড়ে গিয়েছিল শেয়ার বাজার। নিফটিও পড়ে ৫২১.৭০ পয়েন্ট। আর বাজার খোলার পরেই বিনিয়োগকারীদের (Investors) প্রায় ৯.৩ লক্ষ কোটি টাকার সম্পদ উবে যায় বলেই খবর।
এর ফলে ৮০ হাজারের নীচে নেমে এসেছে সেনসেক্স। নিফটিও অনেকটা নিচে নেমে এসেছে। আর এসবের ফলে উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এক বিশেষজ্ঞ বলেছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনিশ্চয়তা আরও বাড়বে। তাঁর মতে, যদি সংঘাত দীর্ঘদিন ধরে চলে, তা হলে মূল্যবৃদ্ধি ও প্রবৃদ্ধি, দু’দিকেই চাপ তৈরি হবে।
দেখুন অন্য খবর :







