Sunday, February 8, 2026
HomeScrollআত্মহত্যা বা আগুনে পুড়ে নয়, খুন করা হয়েছিল বেঙ্গালুরুর তরুণীকে!
Bengaluru

আত্মহত্যা বা আগুনে পুড়ে নয়, খুন করা হয়েছিল বেঙ্গালুরুর তরুণীকে!

খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত

ওয়েব ডেস্ক : আত্মহত্যা বা আগুনে পুড়ে মৃত্যু হয়নি বেঙ্গালুরুর (Bengaluru) সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর। বরং তাঁকে খুন করা হয়েছে! সহবাসে সম্মতি না থাকায় তরুণীকে শ্বাসরোধ করে এক যুবক খুন (Murder) করেছে বলে খবর। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। ঘটনায় নিজের দোষ ওই যুবক স্বীকার করেছে বলে জানানো হয়েছে বেঙ্গালুরুর পুলিশের তরফে।

গত ৩ জানুয়ারি, শনিবার নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল ওই তরুণীর মৃত দেহ। তার তদন্তে নেমে পুলিশ (Police) জেনেছিল, ওই তরুণীর অ্যাপার্টমেন্টে আগুন লেগেছিল। অনুমান ছিল, তাতেই আটকে পড়ে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর।

আরও খবর : LoC-র আকাশে রহস্যময় ড্রোন! তড়িঘড়ি জারি ‘হাই-অ্যালার্ট’

তবে ঘটনার তদন্তে নেমে তরুণীর বাড়ি থেকে একাধিক তথ্য সংগ্রহ করেছিল পুলিশ। তাতেই সন্দেহ হয় পুলিশের। এর পরেই সমস্ত তথ্যের ভিত্তিতে কার্নাল কুরাই নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ (Police)। এর পরেই তাঁকে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে অভিযুক্ত ভেঙে পড়ে এবং খুনের কথা স্বীকার করে নেয় বলে খবর।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত জানিয়েছে, ঘটনার দিন রাতে জানালা দিয়ে তরুণীর ঘরে ঢুকেছিল সে। তরুণীকে সহবাসের কথা বলেছিল। কিন্তু তরুণী তাতে বাধা দিলে ওই যুবক তরুণীকে শ্বাসরোধ করে খুন করে। এর পরে নিজেকে বাঁচাতে তরুণীর ঘরে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত। সেখানে থেকে পালিয়ে যাওয়ার সময় তরুণীর মোবাইল ফোনও অভিযুক্ত নিয়ে গিয়েছিল বলে অভিযোগ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News