ওয়েব ডেস্ক : হোলির দিন মর্মান্তিক দুর্ঘটনা (Incident)। উত্তরপ্রদেশের (Uttarpradesh) গোরখপুরে (Gorakhpur) দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক এমবিবিএস পড়ুয়ার। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আকাশ পাণ্ডে (২২)। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন বলেও খবর।
পুলিশ (Police) সূত্রে খবর, হোলি উদযাপন করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন আকাশ। অভিযোগ, একটি দ্রুতগতির টয়োটা ফর্চুনার গাড়ি উল্টো দিক থেকে এসে একাধিক গাড়িকে ধাক্কা মারে। সেই ধাক্কায় চারজন পথচারি ও বাইক আরোহী গুরুতরভাবে আক্রান্ত হন।
আরও খবর : কর্নাটকে কম বয়সিদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া! জানালেন সিদ্দারামাইয়া
দুর্ঘটনার ধাক্কায় ওই পড়ুয়া প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়েন বলে খবর। একটি ওভারব্রিজের রেলিংয়ে গিয়ে আটকে পড়েন তিনি। প্রায় ৩০ মিনিট ধরে আকাশ সেখানে ঝুলন্ত অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে। আর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। তারপরেই মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
জানা গিয়েছে, গোরখপুরের বিআরডি মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের এমবিবিএস ছাত্র ছিলেন আকাশ পাণ্ডে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর ট্রেস করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম গোল্ডেন সাহনি। অভিযুক্ত পেশায় এক জন সম্পত্তি ব্যবসায়ী বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার পরেই গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
দেখুন অন্য খবর :







