Saturday, March 7, 2026
HomeScrollদিল্লিতেও এবার বিনামূল্যে চিকিৎসার সুবিধা!

দিল্লিতেও এবার বিনামূল্যে চিকিৎসার সুবিধা!

ওয়েব ডেস্ক: দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat) কার্যকরের পথে বড় পদক্ষেপ নিল সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার। দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশের বিরুদ্ধে পূর্বতন আপ সরকারের দায়ের করা মামলা সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে প্রত্যাহার করা হয়েছে। ফলে দিল্লির জনগণ শীঘ্রই এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।

২০১৭ সালে সরকারি হাসপাতালের আইসিইউ বেড ও ভেন্টিলেটর পরিষেবার অভাব নিয়ে একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা হয়। ওই মামলাতেই অভিযোগ ওঠে, দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আয়ুষ্মান প্রকল্প কার্যকর করলেও দিল্লি সরকার তা করেনি, যা অযৌক্তিক।

আরও পড়ুন: সম্ভল মসজিদ রং করা নিষ্প্রয়োজন, জানাল পুরাতত্ত্ব বিভাগ

হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, দিল্লির নাগরিকদের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। আদালত দিল্লি সরকারকে কেন্দ্রের সঙ্গে মৌ চুক্তি (MoU) স্বাক্ষর করার নির্দেশ দেয়, যাতে প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হয়। কিন্তু আপ সরকার এই আদেশের বিরোধিতা করে এবং সুপ্রিম কোর্টে রায় চ্যালেঞ্জ করে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, সুপ্রিম কোর্টে চলা মামলা প্রত্যাহার করে নেয়। ফলে প্রকল্প বাস্তবায়নের পথ খুলে যায়। বিশেষজ্ঞদের মতে, এটি দিল্লির দরিদ্র ও নিম্নবিত্তদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া সম্ভব হবে। হাইকোর্টের নির্দেশ অনুসারে, দিল্লিতে প্রথমে কিছু নির্দিষ্ট হাসপাতালে পরীক্ষামূলকভাবে প্রকল্প চালু করা হবে। পরে ধাপে ধাপে সব সরকারি হাসপাতালে এটি কার্যকর হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80