Sunday, June 7, 2026
HomeBig newsআজ থেকেই বেকার ভাতা, বিরাট ঘোষণা মমতার
Mamata Banerjee

আজ থেকেই বেকার ভাতা, বিরাট ঘোষণা মমতার

মহিলা দিবসের উপহার হিসেবে আজ থেকে যুব সাথীর টাকা যাবে

ওয়েবডেস্ক-  ৮ মার্চ বিশ্ব নারী দিবস (International Women’s Day) । সেই নারী দিবসকে সম্মান জানিয়ে ধরনা মঞ্চ থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ৭ মার্চ থেকেই ‘বাংলার যুব সাথী’ (Yuva Sathi)  প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে।

১ এপ্রিলের পরিবর্তে আজ থেকে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই প্রকল্পের টাকা পাবে ১৮ থেকে ৪০ বছর বয়সি কর্মহীন যুবক-যুবতীরা, মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।

আজ মেট্রো ওয়াই চ্যানেলে ধরনার দ্বিতীয় দিন। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন তিনি। ফলে খুশি রাজ্যের বেকার যুবক-যুবতীরা।

রাজ্যের এই প্রকল্প ১৫০০ টাকা করে প্রতি মাসে পাবে কর্মহীন যুবক-যুবতীরা, সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাশ, সেইসঙ্গে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় শিবির করে এই প্রকল্পের জন্য ফর্ম জমা নেওয়া শুরু হয়। আধার কার্ড, জাতিগত শংসাপত্র (যদি থাকে), মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/বয়সের প্রমাণপত্র,  ব্যাঙ্কের পাস বই, পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। রাজ্যের লক্ষ্য রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলা।

আরও পড়ুন- লোকভবনের দায়িত্ব কবে নিচ্ছেন নয়া রাজ্যপাল আর এন রবি? ভোট আবহে চাঞ্চল্য

আজ দ্বিতীয় দিনের ধরনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে রাজ্যের প্রায় ৬০ লক্ষের বেশি নাম বাদ, তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেও একাধিক মানুষের নাম বাদ গিয়েছে। এর প্রতিবাদে তিনি রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে ধরনায় বসেছেন।

৬ মার্চ কলকাতার ধর্মতলা চত্বরের ওয়াই চ্যানেলের সামনের মঞ্চ তৈরি হয়েছে, সেখানেই ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই ধরনা অবস্থান। শুক্রবার দুপুর ২ টো থেকে ধরনা শুরু হওয়ার পর রাতভর অবস্থান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini