HomeScrollগ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল
Astrology

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

এই রাশির জাতকদের জন্য বর্তমান সময়টি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ প্রবল। জীবন ইতিবাচক পরিবর্তনের দিকে এগোবে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির আমূল পরিবর্তন। তবে ধৈর্য্য ধরতে হবে।

 

বৃশ্চিক রাশি (Scorpio): এই রাশির জাতকদের জন্য বর্তমান সময়টি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ। আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে মজবুত হবে এবং কেরিয়ারে উন্নতির নতুন যোগ তৈরি হচ্ছে। বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা আনবে।

আরও পড়ুন-  গজলক্ষ্মী রাজযোগ, ভাগ্যবান কোন রাশির জাতক?

 

ধনু রাশি (Sagittarius): ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতির সম্ভাবনা।  আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি। আর্থিক উন্নতি। কর্মসংস্থানের সুযোগ। বিনিয়োগে সাফল্য আসবে।

 

মকর রাশি (Capricorn): মকর রাশির অধিপতি শনি হওয়ায় এই রাশির জাতকরা স্বভাবতই পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ হন। তারা খুব দ্রুত নয়, বরং ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে যান। দীর্ঘমেয়াদী লক্ষ্যের আর্থিক উন্নতির যোগ প্রবল।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

[youtube-feed feed=1]
Read More

Latest News