Wednesday, March 25, 2026
HomeScrollধুরন্ধরে রণবীরের নায়িকা সারাকে চেনেন?
Dhurandhar

ধুরন্ধরে রণবীরের নায়িকা সারাকে চেনেন?

১০দিনে ধুরন্ধর ৫০০ কোটির গণ্ডি ছাড়াল

ওয়েব ডেস্ক: ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের (Sara Arjun) সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় রণবীর সিংয়ের (Ranveer Singh)। যা করে সমালোচনার শিকার হয়েছেন রণবীর। ‘১৩০০ মেয়ের মধ্যে রণবীরের বিপরীতে বেছে নেওয়া হয় ওকে। কেন সারা অর্জুনকেই বেছে নেওয়া হল? সেই তথ্য সামনে এনেছেন কাস্টিং পরিচালক। অন্যদিকে রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ (Dhurandhar) বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে, যা ১০ দিনে বিশ্বব্যাপী প্রায় ৫০০কোটি টাকা আয় করেছে।

বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ২০২৫ সাল শেষ হওয়ার আগেই হিন্দি ইন্ডাস্ট্রির ভোল বদল করে দিল। এই বছর যে কটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে ‘ধুরন্ধর’ বক্স অফিসে নিজের জাত চিনিয়ে দিয়েছে। প্রথম দিন থেকেই এই ছবি বক্স অফিসে নজর কেড়েছে। সেই মতো ছবি মুক্তির দশম দিনে ৩৫০.৭৫ কোটির সীমা ছাড়াল ধুরন্ধর। বিশ্বে ৫৪০.৭৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

আরও পড়ুন:মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী

ধুরন্ধরে রণবীর সিং-সারা অর্জুনের রসায়ন পছন্দ করছেন দর্শক। একসময়ে শিশুশিল্পী হিসাবে কাজ করতেন অভিনেত্রী। ‘ধুরন্ধর’ ছবিতে কেন তাঁকেই বেছে নেওয়া হল? জানালেন কাস্টিং পরিচালক মুকেশ ছাবড়া। ১৩০০ জন মেয়ের মধ্যে থেকে সারাকে বেছে নিয়েছিলেন মুকেশ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “আদিত্য ধর-সহ আরও বহু পরিচালক আজকাল নতুনদের সঙ্গে কাজ করতে চাইছেন, যা আমার খুবই ভাল লাগছে। একটা নতুন জগৎ তৈরি করা হয়েছে ছবিতে। তাই একেবারে নতুন মুখ দরকার ছিল। যদিও ও শিশুশিল্পী হিসাবে কাজ করেছে কয়েকটি ছবিতে। কিন্তু তাও ও দর্শকের কাছে নতুনই। আর আমি সারার সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি। ও খুবই মিষ্টি মেয়ে। অডিশন দেওয়ার সময়ে ওর মিষ্টি মুখের আড়ালে সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিলাম। ও অসাধারণ অভিনেত্রী। ছবির দ্বিতীয় ভাগে সেটা আরও ভাল বোঝা যাবে। দর্শক চমকে যাবেন।”গল্পটা হল, রণবীর এই মেয়েটিকে (সারার চরিত্র) ফাঁদে ফেলার চেষ্টা করছেন। তাই মেয়েটির বয়স ২০-২১ বছরের আশেপাশেই ভাবা হয়েছিল। যাঁরা বয়সের ব্যবধান নিয়ে কথা বলছেন, তাঁরা ছবির দ্বিতীয় ভাগে সব উত্তর পেয়ে যাবেন।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto