Homeআন্তর্জাতিকওসমান হাদি কাণ্ডে অভিযুক্ত ২ বাংলাদেশিকে নিয়ে বিশেষ বিমানে দিল্লিতে রওনা NIA-এর
Osman Hadi

ওসমান হাদি কাণ্ডে অভিযুক্ত ২ বাংলাদেশিকে নিয়ে বিশেষ বিমানে দিল্লিতে রওনা NIA-এর

এনআইএ  দিল্লিতে  ‘ইউএপিএ’  আওতায় একটি মামলা দায়ের করেছে

ওয়েবডেস্ক-  ওসমান হাদি (Osman Hadi)  হত্যায় উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ (Bangladesh) । সেই বাংলাদেশের সমাজকর্মী ওসমান হাদি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে গেল এনআইএ (NIA)। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসু ও আলমগীর হোসেন। গতকাল তাদের কলকাতা থেকে দিল্লিতে (Delhi)  নিয়ে যাওয়া হয়।

গত রবিবার এনআইএ বিধাননগর আদালতের দ্বারস্থ হয়ে কারাগারে আটক ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার অনুমতির আবেদন করে। সূত্রের খবর,  এনআইএ সম্প্রতি দিল্লিতে  ‘ইউএপিএ ( UAPA)-এর আওতায় একটি মামলা দায়ের করেছে, যার এফআইআর-এ এই দুই অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে সহিংসতায় জড়িত থাকার পাশাপাশি ভারতেও অস্থিরতা ছড়ানোর অভিযোগ রয়েছে।

সোমবার সংশোধনাগারের ভেতরে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা নিশ্চিত হন যে, এফআইআর-এ উল্লিখিত ওই দুই ব্যক্তিই হলেন ফয়সাল করিম মাসু এবং আলমগীর হোসেন। পরবর্তীতে, অধিকতর তদন্তের স্বার্থে এনআইএ কর্মকর্তারা তাদের দিল্লিতে গেছে। সম্প্রতি বাংলার এসটিএফ  (STF) তাদের গ্রেফতার করেছিল।

আরও পড়ুন-  যোগীরাজ্যে নতুন দায়িত্বে রিঙ্কু সিং, কী করবেন বিশ্বকাপজয়ী তারকা?

গত  বছরের ডিসেম্বরে বাংলাদেশে নমাজ সেরে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে রাস্তায় হত্যা করা হয় ৩২ বছর বয়সি ওসমান হাদিকে। তার মাথায় গুলি করেছিল আততায়ীরা। বেশ কয়েকদিন সিঙ্গাপুরের হাসপাতালে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ার পর তার মৃত্যু হয়। ওসমান হাদি হত্যায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ সাংবাদিক বৈঠকে দাবি করেছিল, হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে। সেই সময়  সময় নয়া দিল্লি উড়িয়ে দেয়। তবের মার্চের গোড়ার দিকে উত্তর ২৪ পরগনার সীমান্ত জেলা বনগাঁ থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে ধরে পড়ে দুই বাংলাদেশি।

[youtube-feed feed=1]
Read More

Latest News