Monday, June 29, 2026
HomeBig newsহোয়াটসঅ্যাপ দুনিয়ায় বিপ্লব! আসছে দারুণ ফিচার
Whats App

হোয়াটসঅ্যাপ দুনিয়ায় বিপ্লব! আসছে দারুণ ফিচার

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সুখবর!  কিভাবে সেটিং করতে হবে এই ফিচার?

ওয়েবডেস্ক- স্মার্টফোন (Smart Phone)  মানেই আপনার হাতের মুঠোয় সব কিছু। নানা অজানা তথ্য যেমন আপনার হাতের সামনে তেমনি, কাছের মানুষ দূরে থাকলে তার সঙ্গে কথা বা ভিডিও কল, চ্যাট সব কিছুই সম্ভব। কিন্তু ধরুন আপনি কথা বলছেন, ঠিক সেই সময় আপনার পাশে বেজে উঠল বাসের হর্ন, পাশের বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ, বা কেউ তাড়স্বরে চিৎকার করে কথা বলছে।

এখন মুশকিল হল, না আপনি সেই সময় কিছু শুনতে পাচ্ছেন, না আপনি ওপারে থাকা মানুষটিকে আপনার অবস্থা বোঝাতে পারছেন। তাহলে এখন উপায়? আপনার এই সমস্যা সমাধান করতে মাঠে নেমে পড়েছেন মার্ক জুকারবার্গের সংস্থা। হোয়াটসঅ্যাপে (Whats App)  আসতে চলেছে এমন এক ফিচার, আপনার চারপাশে থাকা হইহট্টগোল নিমেষে ভ্যানিশ করে দেবে।

হোয়াটস অ্যাপে মেসেজিং এর রমরমা সবাই জানে। কিন্তু অডিয়ো বা ভিডিয়ো কল নিয়ে আশেপাশের শব্দ, আওয়াজ, মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রাস্তাঘাটে থাকলে কথা বলতে নানাধরনের সমস্যা হয়। এখানে কাউকে কিছু বলাও যায় না। যে নতুন ফিচার এবার সকলের সামনে আসবে তার নাম ‘নয়েজ ক্যানসেলেশন’। রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি (Feature)  কাজ করবে একটি বিশেষ ফিল্টার বা ছাঁকনির মতো। আপনি যখনই কোনও কল রিসিভ করবেন বা কল করবেন, এই ফিল্টারটি সক্রিয় হয়ে আপনার গলার আওয়াজকে আলাদা করে চিনতে পারবে।

ফলে রাস্তার বিভিন্ন শব্দ, গাড়ির আওয়াজ, হর্ণ, জোরে চলা পাখার শব্দ, আশেপাশের মানুষের কথা সব ছেঁটে ফেলবে  এই অ্যাপ।  আইফোন ব্যবহারকারীরা ইতিমধ্যেই ‘ভয়েস আইসোলেশন’ (Voice Isolation)  ফিচারের পরিষেবা পান। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা (Android user)  এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। হোয়াটসঅ্যাপের এই বিল্ট-ইন ফিচারটি তাই সবচেয়ে বেশি স্বস্তি দেবে অ্যান্ড্রয়েড ইউজারদেরই। আলাদা কোনও সেটিংস ছাড়াই অ্যাপের ভেতর থেকেই এখন অপ্রয়োজনীয় শব্দ ঠেকানো সম্ভব হবে।

গোপনীয়তা কি বজায় থাকবে? 

আমার ফোনে কেউ আড়ি পাতছে কিনা তা নিয়ে কম-বেশি মানুষের প্রশ্ন থাকে।  হোয়াটসঅ্যাপ  জানিয়েছে, নয়েজ ফিল্টার করার সময় আপনার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিতে কোনও আঁচ আসবে না। এই ফিচারটির ক্ষেত্রেও ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ বজায় থাকবে। অর্থাৎ আপনার কল আগের মতোই সুরক্ষিত থাকবে, ভয়ের কিছু নেই।

কবে আসবে এই ফিচারটি?

এই ফিচার  নিয়ে জোরকদমে কাজ হচ্ছে। খুব শীঘ্রই বিটা টেস্টারদের জন্য এটি উপলব্ধ হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে দ্রুত এই পরিষেবার সুযোগ নিতে পারবে সাধারণ মানুষেরাও। তবে আর দেরি কেন, কোনও ঝামেলা ছাড়াই এবার আপনি এবার সুন্দর ভাবে কথা বলতে পারবেন।

 

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO