Thursday, February 5, 2026
HomeScrollলাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস
Train Derailed

লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস

ওড়িশার জখপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে

ওয়েব ডেস্ক: লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস (Chennai Central-New Jalpaiguri SF Express)। ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের (Jakhapura Station) কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, একটি AC এবং দুটি অসংরক্ষিত কোচ লাইন থেকে ছিটকে গিয়েছে। তবে এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে ভদ্রক থেকে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। সমস্ত যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী নিরাপত্তা। শুধু তাই নয়, রক্ষণাবেক্ষণ নিয়েও ফের উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস এদিন সকালে ভদ্রক ছেড়ে জাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময় জাখাপুরা স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি যখন যাচ্ছিল সেই সময় পর পর দুটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এক যাত্রী জানান, আচমকাই প্রবল ঝাঁকুনি অনুভব হয়। আতঙ্কে ট্রেনের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের কথায়, ঘটনার সময় গতি অনেকটাই কম ছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন রেলের ওই আধিকারিক। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয়েছে। ছোটখাট লাইনচ্যুতি। হেল্পলাইন নম্বর 8114382367। অন্যদিকে ঘটনার জেরেই ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। একইসঙ্গে ট্রেনটিকে ট্র্যাকে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ

Read More

Latest News