HomeScrollভয়াবহ অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারীর বিরুদ্ধে!
Kolkata

ভয়াবহ অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারীর বিরুদ্ধে!

বন্ধুকে ফ্ল্যাটে আটকে রেখে নির্যাতনের অভিযোগ!

ওয়েব ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারীর (Shamik Adhikary) বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। নিজের মহিলা বন্ধুকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর নাম গঙ্গোত্রী রায় (২২)। তিনি গল্ফগ্রিন থানা এলাকার পিজিএম শাহ রোডের কাছে থাকেন। অন্যদিকে, অভিযুক্ত শমীক অধিকারীর বেহালা থানার অন্তর্গত রাজা রামমোহন রায় রোডের ‘মার্লিন দ্য ওয়ান’ আবাসনের টাওয়ার ২এ-র ১১বি ফ্ল্যাটের বাসিন্দা।

আরও খবর : সুপ্রিম রায় না মানলে রাজ্যজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ন’টা থেকে ৩ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত শমীকের (Shamik Adhikary) ওই ফ্ল্যাটেই এমন ঘটনা ঘটে। তরুণীর দাবি, ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে তাঁকে জোর করে আটকে রাখা হয় ফ্ল্যাটে। এর পর তাঁকে ঘুষি ও লাথি মেরে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। শ্লীলতাহানির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে কোনওরকমভাবে বন্ধুর বাড়ি থেকে পালিয়ে এসে বেহালা থানায় ওই নির্যাতিতা অভিযোগ জানান বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ঘটনার পর ৪ ফেব্রুয়ারি একটি মামলা রুজু করা হয়েছে বেহালা থানার তরফে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News