Saturday, March 14, 2026
Homeউত্তাল বিধানসভা, সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, মার্শাল ডেকে বের করা হল

উত্তাল বিধানসভা, সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, মার্শাল ডেকে বের করা হল

কলকাতা: সোমবার সপ্তাহের প্রথমদিন উত্তাল বিধানসভা (Assembly Aession in West Bengal)। অধিবেশন শুরু হতেই ফের বেনজির বিশৃঙ্খলা। বিধানসভার কাজে বাঁধা দেওয়া, কাগজ ছেঁড়া মতো অসংবিধানিক কাজের জন্য চার বিজেপি বিধায়ক (BJP MLAS Suspended) – শংকর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee )। মার্শাল ডেকে তাঁদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। কেউ কেউ বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।

গত সোমবারও বিধানসভায় অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। এক সপ্তাহ পরে কিছু পরিবর্তন হল না। বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। বিধানসভা অধিবেশন শুরু হতেই ফের উত্তাল হয়ে ওঠে। এদিন বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ি। তিনি বলেন কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, তা অধ্যক্ষকে জানাতে হবে। এরপর চন্দ্রিমা ভট্টাচার্য জবাব দিতে উঠলে শুরু হয়ে যায় বিক্ষোভ।

আরও পড়ুন: কালীগঞ্জে উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

এরপর শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি বিধায়করা। চলে স্লোগান। বিধানসভার কাজে বাধা দেওয়া, কাগজ ছেঁড়ার মতো অসংসদীয় কাজ করেন বিজেপি বিধায়করা। পাল্টা চিৎকার শুরু করে তৃণমূল বিধায়করাও। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উঠে দাঁড়ান অধ্যক্ষ। এরপর মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চার চারজন বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়। কণ্ঠ রোধ করা হচ্ছে, এই প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেখানে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি চালায় তারা। সুর চড়ায় শাসকদলের বিরুদ্ধে।

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked