Tuesday, June 30, 2026
HomeScrollবিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নতুন সুযোগ পেলেন গিল!
Shubman Gill

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নতুন সুযোগ পেলেন গিল!

নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবেন ভারত অধিনায়ক!

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 Worldcup 2026) জন্য সম্প্রতি ঘোষণা করা হয়েছে ভারতীয় দল (Team India)। সেই দল থেকে বাদ পড়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। যা নিয়ে এখনও ক্রিকেট মহলে জোর চর্চা চলছে। এর মাঝেই বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) মাঠে নামতে চলেছেন গিল।

এই টুর্নামেন্টের জন্য সম্প্রতি ঘোষণা করা হয়েছে পাঞ্জাবের (Punjab) দল। সেই দলে রয়েছেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারও। তাঁরা হলেন অভিষেক শর্মা, অর্শদীপ সিং ও শুভমন গিল। আগামী ২৪ ডিসেম্বর, বুধবার মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাঞ্জাবের। তবে এখনও অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

আরও খবর : শুরু হচ্ছে প্রাক্তনীদের নিয়ে লেজেন্ডস কাপ! দল ঘোষণা ভারতের

বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। সেদিন হবে প্রথম একদিনের ম্যাচ। তার পরে ১৪ ও ১৮ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ। ফলে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের আগে প্র্যাক্টিস হয়ে যাবে শুভমনদের।

গত এশিয়া কাপে টি২০ দলে সুযোগ পেয়েছিলেন শুভমন (Shubman Gill)। তার পর থেকেই তিনি ওপেন করছেন। কিন্তু এখনও পর্যন্ত তেমন রান করতে পারেননি তিনি। করতে পারেননি কোনও অর্ধশতরানও। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়ে যাওয়া টি২০ সিরিজে তিন ম্যাচে গিলের স্কোর ৩২। এমন খারাপ পারফর্মের কারণে টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবেন ভারত অধিনায়ক।

দেখে নিন পাঞ্জাব স্কোয়াড কে কে রয়েছেন

শুভমান গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিং, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), হারনুর পান্নু, আনমোলপ্রীত সিং, উদয় সাহারান, নমন ধীর, সলিল অরোরা (উইকেটরক্ষক), সানভীর সিং, রমনদীপ সিং, জশনপ্রীত সিং, গুরনুর ব্রার, হরপ্রীত ব্রার, রঘু শর্মা, কৃষ ভগত, গৌরব চৌধুরী, সুখদীপ বাজওয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO