Wednesday, May 20, 2026
Homeবয়ানে অসঙ্গতি, কসবা-কাণ্ডে গ্রেফতার নিরাপত্তারক্ষী

বয়ানে অসঙ্গতি, কসবা-কাণ্ডে গ্রেফতার নিরাপত্তারক্ষী

কলকাতা: গণধর্ষণের সময় উপস্থিত ছিলেন। কসবা কাণ্ডে (Kasba Incident) সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) ৫৫ বছর বয়সি নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তাঁর বয়ানে অসঙ্গতি ছিল। ছাত্রীকে নিরাপত্তারক্ষীর রুমেই গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা অভিযোগপত্রে জানিয়েছেন, ঘটনার সময়ে রক্ষী সেখানে উপস্থিত ছিলেন। নির্যাতিতাকে কোনও সাহায্য করেননি। রক্ষীর ঘরে নিয়ে গিয়েই তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছেন ওই ছাত্রী। সে সময়ে ঘরের বাইরে রক্ষীকে বসিয়ে রাখা হয়েছিল।

পুলিশি বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, কলেজের নিরাপত্তারক্ষীর ঘরেই গত ২৫ জুন সন্ধ্যায় তাঁর উপর নৃশংস অত্যাচার করা হয়েছে। এই নিরাপত্তারক্ষীকে নিজের রুম থেকে বেরিয়ে যেতে বলার অভিযোগ উঠেছে অভিযুক্ত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। সেক্ষেত্রে তিনি বেরিয়ে গেলেন কেন, কেন গোটা ঘটনা সম্পর্কে তিনি কলেজ কর্তৃপক্ষকে কিছু জানালেন না, কীভাবে তিনি ঘটনার সঙ্গে জড়িত এবং নিরাপত্তারক্ষী হিসেবে তাঁর ভূমিকা কী ছিল, এই সমস্ত কিছুই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। নির্যাতিতা তাঁর উপর হওয়া নৃশংস অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে আরও জানিয়েছেন, ২টো ভিডিও রেকর্ড করা হয়েছিল তাঁর। সেটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মেডিক্যাল রিপোর্টে নির্যাতিতার উপর হওয়া অত্যাচারের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: কসবা কাণ্ডে কতটা এগোল তদন্ত, জেনে নিন 

কসবা কাণ্ডে (Kasba Incident) পুলিশের (Kolkata Police) নজরে ল কলেজের সিসিটিভি ক্যামেরা। ওই ক্যামেরার আওতায় রয়েছে কলেজের ইউনিয়ন রুম চত্বর। আজই ঘটনার পুনর্নির্মাণ হওয়ার সম্ভাবনা। ঘটনাস্থলে মিলেছে ধস্তাধস্তির চিহ্ন। তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে খবর। শনিবার সকাল থেকেই পুলিশি প্রহরায় সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। গতকাল ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। ইউনিয়ন রুমের বাইরে কারা ছিলেন তা সিসি ক্যামেরার ফুটেজ থেকে যাচাই করতে চাইছেন তদন্তকারীরা। ঘটনার দিন সন্ধে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইউনিয়ন রুমের বাইরে কারা উপস্থিত ছিলেন, সেই সময় ক্যাম্পাসে কারা ছিলেন গোটাটাই সিসিটিভি খতিয়ে দেখে জানার চেষ্টা চলছে। মেন গেটের সিসিটিভির আওতায় ইউনিয়ন রুম চত্বর। দ্বিতীয় গেটের সিসিটিভি ক্যামেরার আওতায় গার্ড রুম, ওয়াশ রুম চত্বর।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot