Saturday, March 7, 2026
HomeScrollঅবশেষে গ্রেফতার সইফের উপর হামলাকারী, জেনে নিন পরিচয়

অবশেষে গ্রেফতার সইফের উপর হামলাকারী, জেনে নিন পরিচয়

ওয়েব ডেস্ক: অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার (Attack) ঘটনায় অবশেষে গ্রেফতার (Arrested) হল মূল অভিযুক্ত। রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে মুম্বই পুলিশের (Mumbai Police) একটি দল তাকে আটক করে। গত বুধবার গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সইফের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় সইফকে বৃহস্পতিবার ভোরে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ছ’টি জখম রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই হামলার ঘটনার পর থেকেই মুম্বই পুলিশের প্রায় ৩০টি দল অভিযুক্তকে ধরতে চিরুনি তল্লাশি চালায়। শেষ পর্যন্ত থানের ঝোপঝাড়ের মধ্যে শুকনো ঘাসের বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। মুম্বই পুলিশের ডিসিপি পদমর্যাদার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের কাছ থেকে একটি কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার করা হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিলেও পরে সে মহম্মদ সজ্জাদ বলে দাবি করে। তার আসল পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানার জন্য পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন: ভারতের প্রথম ‘আন্ডার-সি’ টানেল, কাজ পরিদর্শনে রেলমন্ত্রী

আসলে সইফের বাড়ির পিছনের সিঁড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি ধরা পড়ে। সেই ফুটেজ প্রকাশ করে পুলিশ। এরপর এক কাঠমিস্ত্রিকে আটক করা হয়। এছাড়া শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজন এবং ছত্তিশগড়ের দুর্গ এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। তবে শেষ পর্যন্ত থানে থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়।

এদিকে সইফ আলি খান এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকে অভিনেতার বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তের অপরাধমূলক রেকর্ড জানার জন্য তদন্ত চলছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80