Tuesday, June 30, 2026
HomeScrollতামিলনাড়ুতে জোটের জল্পনায় তোলপাড় রাজনীতি, ডিএমকে-এআইএডিএমকে একসঙ্গে?
Vijay Thalapathy

তামিলনাড়ুতে জোটের জল্পনায় তোলপাড় রাজনীতি, ডিএমকে-এআইএডিএমকে একসঙ্গে?

শপথ আটকে থাকায় ক্ষুব্ধ বিজয়, ১০৭ বিধায়কের গণইস্তফার হুঁশিয়ারি

তামিলনাড়ু: তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতি যেন মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে। নির্বাচনের ফল প্রকাশের পরও এখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেননি টিভিকে প্রধান বিজয় (TVK Pradhan Vijay)। রাজ্যপাল আর ভি আরলেকরের অনড় অবস্থানের জেরে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। আর সেই আবহেই সামনে আসছে আরও চাঞ্চল্যকর জল্পনা। সরকার গড়তে নাকি হাত মেলাতে পারে দীর্ঘদিনের ‘চিরশত্রু’ ডিএমকে এবং এআইএডিএমকে!

এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজয়। তাঁর হুঁশিয়ারি, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে আটকে রাখা হলে টিভিকে-র ১০৭ জন বিধায়কই ইস্তফা দেবেন।” এবারের নির্বাচনে চমক দেখিয়ে তামিলনাড়ুর একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজয়ের দল টিভিকে। দল পেয়েছে ১০৮টি আসন। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও ১০ আসন দূরে রয়েছে তারা।

আরও পড়ুন: বড়সড় নাশকতার ছক! গ্রেফতার ৯ জঙ্গি

এই পরিস্থিতিতে কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে বর্তমানে টিভিকে শিবিরের আসনসংখ্যা দাঁড়িয়েছে ১১৩। সরকার গড়তে এখনও প্রয়োজন অন্তত ৫ জন বিধায়কের সমর্থন। সূত্রের খবর, সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে জোর আলোচনা চালাচ্ছেন বিজয়। কিন্তু এখনও পর্যন্ত কেউ আনুষ্ঠানিক সমর্থনপত্র দেয়নি।

এদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এম কে স্ট্যালিনের ডিএমকে এবং এডাপ্পাড়ি পালানিস্বামীর এআইএডিএমকে একজোট হয়ে সরকার গঠনের প্রস্তাব দিতে পারে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এই সম্ভাব্য সমীকরণ ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা।

উল্লেখ্য, টিভিকে-র প্রাপ্ত আসন ১০৮ হলেও বিজয় নিজে দু’টি কেন্দ্র থেকে জয়ী হওয়ায় কার্যত দলের বিধায়ক সংখ্যা এখন ১০৭। সেই কারণেই গণইস্তফার প্রসঙ্গ তুলেছেন তিনি।

সূত্রের দাবি, দ্রুত রাজ্যপাল শপথগ্রহণের অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হবে টিভিকে। তাদের অভিযোগ, রাজ্যপালের ভূমিকা সংবিধানবিরোধী এবং গণরায়কে উপেক্ষা করার সামিল।

এই ইস্যুতে বিজয়ের পাশে দাঁড়িয়েছে কংগ্রেসও। রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে হাত শিবির। আশ্চর্যের বিষয়, রাজ্যপালের সমালোচনায় সরব হয়েছে ডিএমকেও। দলের এক নেতার কথায়, “রাজ্যপাল যা করছেন, তা সংবিধানবিরোধী এবং তামিল অস্মিতার পরিপন্থী।”

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার অঙ্ক এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে তামিলনাড়ুর রাজনীতিতে অসম্ভব বলেও কিছু নেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO