HomeScrollশিয়ালদহ কোর্টে পেশ সঞ্জয়

শিয়ালদহ কোর্টে পেশ সঞ্জয়

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের রায় (RG Kar Case) ঘোষণা আজ। শনিবার শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস চূড়ান্ত রায় দেবে আজ। ইতিমধ্যেই শিয়ালদহে আদালতে পেশ করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়কে (Sanjay Ray)।

আরও পড়ুন: আরজি করের রায় ঘোষণায় আদালতের সামনে জমায়েতে ডাক্তাররা

৯ই আগস্ট। আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় মৃত চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালাতে চাইলেও, পরে প্রকাশ্যে আসে পিজিটির ওই ছাত্রী নির্যাতিত ও খুন হয়েছেন। তারপর তোলপাড় হয়ে ওঠে কলকাতা। সেদিনই ভোররাতে গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। ঘটনার ১৬২ দিনের মাথায় আজ রায় ঘোষণা শিয়ালদহ আদালতে। রায় দেবেন বিচারক অনির্বাণ দাস।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News