Sunday, March 15, 2026
HomeScrollবক্সা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্প নিয়ে তথ্য চাইল হাইকোর্ট

বক্সা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্প নিয়ে তথ্য চাইল হাইকোর্ট

কলকাতা: বক্সা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্প এলাকায়  থাকা হোম স্টেগুলি নিয়ে সবিস্তার তথ্য চায় হাইকোর্ট (High Court)। রাজ্যকে এই বিষয়ে যথাযথ তথ্য দিতে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ওই সংরক্ষিত এলাকায় কীভাবে পর্যটন ভিলেজ গড়ে উঠল তা নিয়ে রাজ্যকে কার্যকরি সমাধানে পথ খুঁজে সমাধানেরও নির্দেশ বিচারপতির।

মঙ্গলবার আলিপুরদুয়ারের জেলাশাসকের তরফে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়। বিচারপতি বিশ্বজিৎ বাসু রাজ্যের উদ্দেশে বলেন, ওই এলাকায় কতগুলি হোম স্টে রয়েছে? তা কতটা জায়গা জুড়ে রয়েছে? হোম স্টেগুলির মালিক কারা সেই সম্পর্কে তথ্য আদালতে জানাতে হবে।

আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ পান্ডুয়ায়

রাজ্যের আইনজীবীর পাল্টা বলেন, প্রথমত এই সমস্যা সমাধানের বিষয়টি নিয়ে আলোচনা করে নেওয়া উচিত। ইতিমধ্যেই মামলার সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারপর সরেজমিনে পর্যবেক্ষণের ভিত্তিতে এই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করা যেতে পারে।

বিচারপতি বলেন, ওই এলাকা সংরক্ষিত কেন্দ্রের অধীনে। এক্ষেত্রে রাজ্যের পদক্ষেপ করা উচিত। এই বিষয়ে কেন্দ্রের বক্তব্যও আদালত জানতে চায়। হোম স্টে, রিসর্ট। রেস্তোরাঁগুলির তরফের আইনজীবী বলেন, ৫০ বছর ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করছেন। তাই তাঁদের বিষয়টিও বিবেচনা করা দরকার।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88