Monday, March 16, 2026
Homeওড়িশায় ভয়ঙ্কর কলেরার প্রকোপ, মৃত ১১, আক্রান্ত ২ হাজারের বেশি

ওড়িশায় ভয়ঙ্কর কলেরার প্রকোপ, মৃত ১১, আক্রান্ত ২ হাজারের বেশি

ওয়েবডেস্ক- বর্ষা (Monsoon) শুরু হতে না হতেই কলেরার (cholerae) প্রকোপ ওড়িশায় (Odisha)। এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে উপকূলবর্তী একাধিক জেলায়। ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দু হাজারের বেশি। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১০ শতাংশ নমুনার মধ্যে ভিব্রিও কলেরি (Vibrio cholerae) ভাইরাস শনাক্ত হয়েছে। ওড়িশায় ৩০ জেলায় উচ্চমাত্রার সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিশেষ করে জাজপুর, ধেনকানাল, কেওনঝাড়, ভদ্রক ও কটক- এই পাঁচটি জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রাথমিকভাবে জানা গেছে, গত ৯ জুন জাজপুর জেলার বেশ কয়েকটি এলাকায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দেয়। সেখান থেকে সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করে। পরে বিভিন্ন জেলার হাসপাতালে পাঠানো নমুনায় জানা যায়, এটি সাধারণ ডাইরিয়া হয়, ভিব্রিও কলেরি ভাইরাসের সংক্রমণ।

আরও পড়ুন- কপ্টার পরিষেবা শুরু হল কেদারনাথ ধামে

স্বাস্থ্যসচিব অস্বতী এস জানিয়েছেন, নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ১০ শতাংশের মধ্যেই কলেরার জীবাণু পাওয়া গেছে। মঙ্গলবার নতুন করে আরও ৩০০ মানুষ আক্রান্ত হয়েছেন। কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে ও রাজ্যবাসীকে সচেতন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

জাজপুরে রাস্তাঘাটের খাবারের দোকান, হোটেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বসাধারণের জন্য ভোজের অনুষ্ঠান করতে হলে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। জেলার সব কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য সাবধানতামূলক পদক্ষেপ নিতে। এছাড়াও জেলা স্বাস্থ্য আধিকারিক, আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের সক্রিয় থাকার নির্দেশও দেওয়া হয়েছে। জাজপুরে ৪৫ টি মোবাইল হেলথ ক্যাম্প সহ, ৪০টি মোবাইল মেডিকেল টিম।

জেলা প্রশাসন সূত্রে খবর, জাজপুরে সংক্রমণের মাত্রা বেশি। ২২০ জন ডাইরিয়া রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাজপুরে ২২০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালগুলোতে ৩০ মিনিট অন্তর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। শহরের হোটেল, মিষ্টির দোকান ও রেস্তোরাঁয় চলছে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই ভুবনেশ্বর ও কটকে বেশ কয়েকটি হোটেল ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। দু’টি হোটেল, সিল করে দিয়েছে কটক মিউনিসিপাল কর্পোরেশন (CMC) ।

এছাড়াও সাধারণ মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সহ, পরিশ্রুত জল পান, খাওয়ার আগে বার বার হাত ধোয়া এই সতর্কীকরণ বিধিনিষেধগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের একটি দল ওড়িশায় সমস্ত দিকে নজর রেখেছেন। মঙ্গলবার তারা ফের জাজপুর পরিদর্শন করেছে। আজ, বুধবার ওড়িশা সরকারের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠকে বসার কথা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88