Monday, February 9, 2026
HomeScrollক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে ৩ ভারতীয়!
Cricket Australia Test playing XI

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে ৩ ভারতীয়!

এই তালিকায় জায়গা পাননি বিরাট কাহলি ও রোহিত শর্মা

ওয়েব ডেস্ক : শেষ হচ্ছে সাল ২০২৫। কিন্তু তার আগে বর্ষসেরা ১১ জন ক্রিকেটারদের বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia Test playing XI)। তাতে রয়েছেন তিন ভারতীয়। দ্বাদশ ব্যক্তি হিসাবে রয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে সব থেকে অবাক করা বিষয় হল, এই তালিকায় জায়গা পাননি বিরাট কাহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)।

তবে ‘রো-কো’ এই তালিকায় জায়গা না পেলেও, জায়গা করে নিয়ে অন্য তিন ক্রিকেটার। প্রথম হলেন লোকেশ রাহুল (KL Rahul)। ২০২৫ সালে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। করেছেন ৮১৩ রান। রয়েছে তিনটে সেঞ্চুরি। সর্বোচ্চ করেছেন ১৩৭ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ৫৩২ রান। তালিকায় দ্বিতীয় ভারতীয়র নাম হল শুভমন গিল (Shubman Gill)। চলতি বছর তিনি ১৬ ইনিংসে করেছেন করেছেন ৯৮৩ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই তিনি ৭৫৪ রান করেছিলেন। করেছিলেন পাঁচটি সেঞ্চুরি।

আরও খবর : শচীনকে টপকাতে দরকার মাত্র ২৫! কোহলির মহারেকর্ড ২০২৬-এই?

তালিকায় তৃতীয় ভারতীয় হলেন তারকা বোলার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি চলতি বছর ১৪ ইনিংস খেলে ৩১টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ১৪। এই তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি এ বছর ১৭টি ইনিংস খেলেছেন। করেছেন ৭৬৪ রান। নিয়েছেন ২৫টি উইকেট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তালিকায় রয়েছেন চার অজি ক্রিকেটার। রয়েছে দু’জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারও। এছাড়া রয়েছেন দু’জন ইংল্যান্ডের ক্রিকেটার। এই একাদশের অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা-কে।

দেখে নেওয়া যাক ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশ…

কে এল রাহুল, ট্র্যাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, যশপ্রীত বুমরাহ, স্কট বোল্যান্ড, সিমন হার্মার। দ্বাদশ ব্যক্তি হলেন রবীন্দ্র জাদেজা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS