Wednesday, May 13, 2026
HomeScrollভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি পাকিস্তান, কিন্তু রয়েছে ৩ শর্ত!
Pakistan

ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি পাকিস্তান, কিন্তু রয়েছে ৩ শর্ত!

আগামী ২৪ ঘন্টায় এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের (India) বিরুদ্ধে খেলবে পাকিস্তান (Pakistan)? এ নিয়ে নানা প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। তার মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সঙ্গে সম্প্রতি আলোচনায় বসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। সেখানে নিজেদের অবস্থান থেকে পাকিস্তান কিঠুটা হলেও সরে এসেছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে ভারতের বিরুদ্ধে খেলতে হলে তাদের তিনটি দাবি মানতে হবে বলে স্পষ্ট দাবি জানিয়েছে পাকিস্তান। সূত্রে খবর, রবিবার লাহোরে আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলি মানা হলে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।

সূত্র অনুযায়ী, পিসিবির প্রধান তিনটি দাবি হল, প্রথমত, বাংলাদেশের (Bangladesh) জন্য আর্থিক ক্ষতিপূরণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। পাকিস্তানের যুক্তি, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ভূমিকা ক্রমশ বাড়ছে, সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ প্রয়োজন। দ্বিতীয়ত, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়লেও তাদের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে। প্রস্তুতির জন্য যে বিপুল খরচ হয়, তার ন্যূনতম সুরক্ষা থাকা উচিত বলেই দাবি। তৃতীয়ত, ভবিষ্যতের কোনও আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দিতে হবে, এতে সে দেশের ক্রিকেট পরিকাঠামো ও অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মত পিসিবির।

আরও খবর : ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেও মন জয় নেপালের

অন্য এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বার্থে নয়, পাকিস্তান তিনটি শর্ত রেখেছে কেবল নিজেদের স্বার্থের কথা ভেবে। সেই তিনটি শর্ত হল , ১. আইসিসি’র কাছ থেকে যে লভ্যাংশ পায় পিসিবি, তা অবিলম্বে বাড়াতে হবে। ২. শেষবার ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০০৮ সালে। তা আবার চালু করতে হবে। ৩. ভারতীয় ক্রিকেটারদের করমর্দনের বাধ্য করতে হবে।

তবে সূত্রের খবর, যদিও পিসিবির (PCB) অন্দরে এই বিষয়ে মতভেদ রয়েছে। বোর্ডের একাংশ ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ (১৫ ফেব্রুয়ারি, কলম্বো) খেলতে রাজি হলেও, চেয়ারম্যান মহসিন নাকভি এখনও কঠোর অবস্থানেই অনড়। জানা গিয়েছে, সোমবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে খেলতে না আসায় আইসিসি (ICC) তাদের বিশ্বকাপ থেকে বাদ দেয়। স্কটল্যান্ডকে পরিবর্ত হিসাবে অন্তর্ভুক্ত করে। যদিও আইসিসি জানিয়েছিল, নির্দিষ্ট কোনও নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তবুও নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান নকভি ও অন্যান্য কর্তারাও বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন। সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে ম্যাচ ঘিরে কূটনৈতিক ও ক্রিকেটীয় টানাপড়েন নতুন মোড় নিচ্ছে। শেষ পর্যন্ত আইসিসি কতটা নমনীয় হয় এবং পাকিস্তান তাদের অবস্থান বদলায় কি না, সেদিকেই এখন নজর ক্রিকেটবিশ্বের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto