Monday, June 29, 2026
HomeScroll‘ধুরন্ধর ২’-এর সিক্যুয়েলে সলমন
Dhurandhar 2

‘ধুরন্ধর ২’-এর সিক্যুয়েলে সলমন

‘বড় সাহেব’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভাইজানকে

ওয়েব ডেস্ক: বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে রণবীর সিং (Ranveer Singhs) অভিনীত ছবি ‘ধুরন্ধর’। ছবিটির বিপুল সাফল্যের রেশ কাটতে না কাটতেই শুরু হতে চলেছে ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। ছবির সিক্যুয়েলে রণবীর সিংয়ের মুখোমুখি হতে পারেন সলমন খান (Salman Khan)। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের চিত্রনাট্যে রয়েছে এক রহস্যময় ও অত্যন্ত প্রভাবশালী চরিত্র—নাম ‘বড় সাহেব’। এই চরিত্রটিই নাকি প্রথম পর্বের সমস্ত ঘটনার নেপথ্যের মাস্টারমাইন্ড।

আগামী ১৯ মার্চ, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। তবে বক্স অফিসের লড়াইটা মোটেও সহজ হবে না রণবীরের জন্য। একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ (Toxic: A Fairy Tale For Grown-Ups)। এছাড়াও লড়াইয়ে থাকছে আদিভি শেশ এবং ম্রুণাল ঠাকুরের ‘ডাকোয়েত’ (Dacoit)। ফলে মার্চ মাসে যে রুপালি পর্দায় এক মহাযুদ্ধ হতে চলেছে, তা বলাই বাহুল্য। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ ছবিতে সলমন খানকে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে জোরালো জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:পুজোয় বক্স অফিসে ‘বহুরূপী’, সঙ্গে যিশু-শিবপ্রসাদ

নির্মাতারা এমন একজন অভিনেতাকে এই চরিত্রে চাইছিলেন, যাঁর স্ক্রিন প্রেজেন্স দেখলেই দর্শক শিউরে উঠবে। সেই তালিকাতেই উঠে এসেছে সলমন খানের নাম। যদি শেষ পর্যন্ত সলমন খান এই প্রস্তাবে সায় দেন, তবে রণবীর সিং ও সলমনের যুগলবন্দি হতে চলেছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় কোলাবরেশন। যদিও এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সলমন খানের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সলমনের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। অ্যাকশন-ভরপুর এই চিত্রনাট্যে কাজ করতে আগ্রহী বলেই নাকি ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। ধুরন্ধর ২-এ সালমান খানের অভিনয়ের জল্পনা আরও তীব্র হয় যখন অনলাইনে তার একটি ফর্মাল লুকের ছবি প্রকাশিত হয়, যা মুম্বাইয়ের শুটিং শিডিউলের বলে দাবি করা হয়। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে সুপারস্টার ‘বড়ে সাহেব’ নামে একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করবেন।ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়ার পরেই ইন্টারনেট ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে, ছবিগুলো সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। পোস্টটি একটি ইনস্টাগ্রাম পেজ থেকে করা হয়েছিল, যা AI দ্বারা তৈরি সেলিব্রিটিদের ছবি পোস্ট করার জন্য পরিচিত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO